Higher Study Essentials

 আমরা যারা দেশে থাকতেই বাসা খোঁজার চেষ্টা করি তারা অনেক সময় ভিন্ন একটা দেশে বাসা খোঁজা নিয়ে নানান রকম চিন্তা করি। কারন এদেশে সবকিছুই Legal Agreement এর মাধ্যমে হয় যা আমাদের দেশের প্রেক্ষাপট থেকে অনেকাংশে আলাদা। তাই আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য শেয়ার করছি যা নতুন শিক্ষার্থীদের কাজে আসতে পারে।


1) প্রথমেই কিভাবে বাসা খুঁজব? বাসা খোঁজার খেত্রে প্রথমে আমরা এপার্টমেন্ট রেন্ট সম্পকিত বিভিন্ন ওয়েবসাইট যেমন: apartment.com, zillow.com, etc. তে ফিল্টার অপশনে 1 বেড/ 2বেড অথবা যেরকম চাই তা অপশন দিয়ে খুঁজতে পারি। পাশাপাশি ফেইসবুকে university এর unofficial হাউজিং গ্রুপ গুলোতেও অনেকে sublease, sublet, সম্পর্কে পোস্ট দিয়ে থাকেন।

এখানে সাবলিজ বলতে কেউ একজন যদি হাউজিং কোম্পানি বা landlord এর সাথে তার Lease Agreement অনুযায়ী চুক্তি শেষ হওয়ার আগে তার চুক্তি ভাংতে চান তাহলে ওই বাসাটিতে আরেকজন নতু্ন রেন্টি খুঁজে দিতে হয়। এর ব্যতিক্রম হলে তাকে চুক্তির শেষ পর্যন্ত ভাড়া দিয়ে যেতে হবে। 

আর সাবলেট হচ্ছে একই বাসায় ভাড়া দিতে হবে শুধু নিজের রুম এবং ইউটিলিটির জন্য। আমার ব্যাক্তিগত ভাবে সাবলেট সমন্ধে অভিজ্ঞতা না থাকায় শুধু সাবলিজ নিয়েই বলছি। 


2) বাসা পাওয়া গেলে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি বাসায় কি কি ইউটিলিটি দেয়া থাকবে আর কি কি আমাকে দিতে হবে। বেশিরভাগ বাসাতেই রেন্ট এর সাথে water, sewer, trash included থাকে। তবে অনেক বাসায় ইন্টারনেট, টিভি নেটওয়ার্কও থাকে। আবার প্রাইভেট মালিকানা বাসা হলে সবগুলো নিজেকে দিতে হতে পারে। জরুরী হচ্ছে এয়ার কন্ডিশন/হিটার (গ্যাস/ইলেকট্রিক), চুলা (গ্যাস/ ইলেকট্রিক), ওয়াশার/ড্রাইয়ার, ওয়াশিং মেশিন, পার্কিং এগুলো দেখা। স্বাভাবিকভাবেই গ্যাস হলে ইলেকট্রিক বিল অনেক কমে আসে।

এছাড়াও গুগল রেটিং, ক্যাম্পাস থেকে দূরত্ব, যাতায়াত, আশেপাশের পরিবেশ বা এপার্টমেন্ট এর সাথে কি কি সুযোগ- সুবিধা তা দেখতে হবে। শুরুতে যেহুতু প্রাইভেট কার থাকে না তাই বাসার আশেপাশে বাস সার্ভিস + গ্রোসারি স্টোর খুব কাজে দেয় । এসব তথ্য বাড়ি ভাড়া ওয়েবসাইটে উল্লেখ থাকে। এরপরেও অনেক সময় এপার্টমেন্ট সম্পর্ক এতদুর থেকে সব জানা সম্ভব হয় না। এই ব্যাপারে সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজ থেকে যা সম্ভব গুগল করে তারপর এখানে যারা আগে এসেছেন তাদের থেকে তথ্য নিলে। কারন একবার Lease Agreement সাইন করে ফেললে তা থেকে বের হওয়া নতুন বাসা খোজা সেমিস্টার চলাকালে কঠিন হয়ে যায়।

3) বাসায় উঠতে হলে আপনাকে 1-month রেন্ট এবং সিকিউরিটি money জমা একবারে দিতে হবে। এই সিকিউরিটি money এমাউন্ট বিভিন্ন হাউজিং এ বিভিন্ন রকম হয়ে থাকে। আমার যেহুতু সাবলেট সম্পর্ক অভিজ্ঞতা নেই তাই শুধু সাবলিজ নিয়েই বলছি। সাবলিজ নেয়ার সুবিধা- অসুবিধা 2 টাই থাকে। 

অসুবিধাটা আগে বলি আপনার বাসা সম্পূর্ণ নতুনভাবে পাবেন না। যেমন দেয়ালের রং, কার্পেট আগের টাই থাকবে। বাসায় কোন মডিফিকেশন করতে পারবেন না। সুবিধা হলো বাসার ভাড়া একই এলাকার অন্য বাসা যা নতুনভাবে লিজ দেয়া হয়েছে তার থেকে কিছুকম থাকবে। তবে এক্ষেত্রে আপনি যাদের থেকে বাসা সাবলিজ  নিবেন তারা নিজ দায়িত্ব থেকে বাসা সম্পূর্ণ ক্লিন করে দিয়ে থাকেন। কারন আপনাকে সাবলিজ হলেও বাসা বুঝে নিতে হবে Landlord  অথবা কোম্পানি থেকে। তারা ইন্সপেকশনের পরে আপনাদেরকে জানাবেন damage fee কত। এই damage fee ছোট/বড় এমাউন্ট যাই আসুক অবশ্যই তা আগের রেন্টি দিবেন। এতে নতুন ব্যক্তি যে বাসাটি নিবেন তাকে কোন যুক্তিতেই  বাসা ক্লিন করেছি বলে পুরাতন রেন্টি তার damage fee চাপিয়ে দিতে পারেন না।

4) আপনি যেহুতু দেশ থেকে প্রথম আসবেন আপনাকে বুঝানো হতে পারে এই damage fee তো এখন দিতে হবে না আর তারা আপনার জন্য বাসা ক্লিন করিয়েছেন আর আপনি যখন থাকবেন তখন আরো নতুন damage হবে যা শেষে একবারে আপনার সিকিউরিটি ডিপজিট থেকে কেটে রাখা হবে। জেনে রাখবেন তখন আসলে আপনাকে 2 জন এর damage fee টাই দিতে হবে। তাই এই বিষয়ে লিজ সাইন করার আগে নিজেরটা খেয়াল রাখবেন।

5) আর হ্যাঁ, সিকিউরিটি ডিপোজিট যা দিবেন আপনি বাসাতে minor damage এর জন্যও Landlord/ Housing company আপনাকে চার্জ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটা কখনো ফেরত দেয় না। তবে কিছু হাউজিং কোম্পানি এব্যাপারে বিশেষ খ্যাতি অর্জন করলে তাদের থেকে রেন্ট না করাই ভালো।

6) লিজ সাইনের আগে যখন আপনাকে হাউজ ইন্সপেকশনে আনা হবে বাসার সম্পূর্ণ ভিডিও রাখবেন যাতে বাসা ছাড়ার সময় আপনাকে ওহেতুক কোন charge না করে।

7) লিজ নেয়ার সময় অবশ্যই আপনার নাম যেন লিজ এ থাকে এটা খেয়াল রাখবেন। কারন সাবলিজ এ প্রিভিয়াস রেন্টীর তথ্য ও থাকে এবং কোন কারনে ভুলবশত আপনার নাম না থাকলে আপনি Legally ওই বাসার রেসিডেন্ট হবেন না।

আমার ক্ষেত্রে আগের রেন্টী তার Damage fee টা দেননি এবং আমি এই অবস্থায় বাসা নিতে না চাইলে আমাকে ম্যানেজারের সামনে বলেছিলেন বাসা এইভাবে না নিলে বাসা handover হবে না এবং আমাকে নতুন ভাবে বাসা দেখতে হবে। স্বাভাবিকভাবেই আমরা ওই অবস্থায় বাসা না পেলে কি করব ভেবে লিজ সাইন করেছিলাম। 

আরো একটি বিষয় আপনি বাসা হ্যান্ডওভার এর ডেইটটা খুব ভালোভাবে জেনে নিয়ে আসার প্ল্যান করবেন। শুধু মুখের কথা নয় বার বার এন্সিউরিটি নিবেন সরাসরি অফিস থেকে জেনে নিয়ে কবে বাসায় উঠতে পারবেন। আমার সময়ে আমি যাদের থেকে সাবলিজ নিয়েছিলাম তাদের সাথে বার বার কথা বলে ticket করেছিলাম কারন আমাদের ইউএসএতে যে শহরে এখন থাকি সেখানে পরিচিত কেও ছিল না। তাদের সাথে কথা বলে এবং অফিসে যোগাযোগ করে টিকেট করার পরেও প্ল্যান অনুযায়ী বাসা পেতে দেরি হয় আর ওইদিকে আমার থাকার জায়গা ম্যানেজ হচ্ছিল না বলে আমাদের 2 জন এর জন্যে $300 বেশি দিয়ে টিকেট চেইঞ্জ করতে হয়েছিলো।

আশা করি আমার অভিজ্ঞতা আমার মত অনেকে যারা প্রথম বারের মত ভিন্ন দেশে আসবেন তাদের কাজে দিবে।

 **Higher Study Series 27 - Luggage, Necessary items (which need to bring from Bangladesh) **


হা হা না দেওয়ার অনুরোধ থাকলো। মজা জিনিস কিন্তু এসবের অভাবে বা সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকের অনেক টাকা পয়সা গচ্চা যায়। তাই ই লিখা।


ব্লগটা USA এর জন্য লিখলেও সব দেশের জন্যই ফলো করতে পারেন। প্রায় একই process।


**Luggage কই কিনবেন কত সাইজ?**


আপনি 20"–24"–28" এই তিন সাইজের নিতে পারেন। কারণ একটার ভিতর আরেকটা ঢুকানো যায়। 4" gap এ কিনলেই এটা পারবেন। আর 20" টা কেবিনে নেওয়ার জন্য। আর চাইলে দুটোই 28" নিতে পারেন। আমি দুটো 28" ই নিতে বলল। কারণ অনেক কিছু ধরবে। আর অবশ্য অবশ্যই President নিবেন। লো‌কাল ব্রান্ড নিবেন নাহ কারণ হালকা হওয়ার কারণে ভেঙে যায়। আর Samsonite, American Tourister এসব বাংলাদেশে পাওয়া গেলেও আকাশ ছোঁয়া দাম।


**কই থেকে কিনবেন?**


President Luggage Emporium (এরাই President এর জিনিস পত্র Import করে যত দূর শুনেছি আর কি)


14/B, Super ‘A’ Market, Baitul Mukarram, Dhaka — 1000


Phone: 02–41050773, 9571405 


(এটা সাজেস্ট করলেও মডেল দেখে ১-২ টা দোকান দেখে দামা দামি করে নিতে পারেন। কিন্তু এদের চেয়ে কেউ কম দামে সেল করবে কিনা জানা নেই।)


Baitul Mukarram থেকে কিনতে বললাম কারণ এখানেই কম দামে পাবেন। বসুন্ধরা বা অন্য কোথাও রীতিমত গলা কেটে রেখে দিবে। আর অবশ্যই Light Weight Luggage নিবেন নাহ। দোকান দার বললেও। কারণ হালকা বলে ভেঙে যায়। কারণ আমাদের এয়ারপোর্ট অনেক ভদ্র।


**এবার লাগেজে বাংলাদেশ থেকে কি কি আনবেন?**


1. বদনা (হাসির হলেও এটা লাগবে অভ্যাসের কারণে)


2. শলার ঝাড়ু (ছোট করে কেটে নিয়ে আসতে পারেন)


3. বিছনা ঝাড়ার ঝাড়ু (কেটে লাগেজের সাইজে নিতে পারেন)


4. রান্নার সব মশলা (এখানে Walmart/Indian Store এ পওয়া যায়। তবে অনেকেই পছন্দ করে নাহ সেসব। আর বড় শহরে বাংলাদেশী ব্রান্ডের মসলাই পাওয়া যায়। তবে নিয়ে আসতে পারেন। কমপক্ষে ৬ মাসের জন্য।)


5. কাপড় চোপড় (নিজের ব্যবহার জন্য ১ বছরের (কারণ ১ বছর পর সবাই ই দেশে যায় বেড়াতে) সম পরিমাণ নিয়ে আসবেন। এখানে সব ই পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তবে মানে অনেক ভালো বাংলাদেশের চেয়ে।)


6. কাঁথা নিয়ে আসতে পারেন। যদি বদ অভ্যাস থাকে। এখানে $20 এর ভিতরই অনেক ভালো ও সুন্দর কম্বল পাওয়া যায়।


7. ঔষুধ (নিজের ব্যবহৃত সব ধরণের ঔষুধ। সারা দোকান তুলে না নিয়ে আসাই ভালো।)


8. Multiplug (নতুন Click এর ৫-৬ পোর্টের নিয়ে আসবেন। এটা এখানে Amazon এ পাওয়া গেলেও কয়েকগুণ দাম। আর এটা লাগে কারণ আমাদের বাংলাদেশী port এর ডিভাইস।)


9. Universal Adapter (এটা বাংলাদেশে বড় দোকানে/বসুন্ধরা তে Mostofa Mart এ পাওয়া যায়। না গেলে সমস্যা নাই। Amazon এ $10 এই পাওয়া যায়। লো‌কালে/walmart এ $2-$5 এও পাওয়া যায়।)


10. বাংলাদেশী বাঁশের লাকড়ি ব্যবহারের অভ্যাস থাকলে নিয়ে আসতে পারে। তারপর ডাল ঘুটনি। তবে এখানে কাঠের, প্লাস্টিকের সব ধরণের লাকড়ি পাওয়া যায়।


11. শুকনা মরিচ ভেজে ভেঙে একটা বয়ামে নিয়ে আসতে পারে। 250 mg max। ভর্তা খেতে কাজে লাগবে। Walmart এও এটা পাওয়া যায়।


12. Bedsheet নিয়ে আসতে পারেন। যদি ইচ্ছা হয়।


13. তবে কোন প্রকার তেল দয়া করিয়া লাগেজে তুলবেন নাহ। ফেটে গেলে সব জামা কাপড় সব শেষ হয়ে যাবে। Walmart এ সব ধরণের তেল পাওয়া যায়। কিছু কিছু জিনিস এক Store এ থাকলে Walmart.com এ অর্ডার করা যায়। আর কেবিনে নেওয়ার চেস্টা করলেও তা ফলে দিবে এয়ারপোর্টের সিকিউরিটি।


14. আর হ্যাঁ মাথার বালিশ!!! হা মজার হলেও কায়দা করে নিয়ে আসতে পারেন। এখানে খুব ই নরম বালিশ পাওয়া যায়। কিছুদিন আগে এক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান বালিশ নিয়ে এসে শিরোনাম হয়ে ছিলো। আসলে আমি ওর কষ্ট বুঝি ;P তাই হাসি নাই =D


আর বালিশ নিয়ে আসার বুদ্ধি হল হাতে করে। কেউ জিঙ্গাসা করলে বলবেন ফ্লাইটে পিঠের পিছনে দিব। আর এটা লাগেজে ঢুকায়ে স্পেস খাবেন নাহ।


15. ধর্মীয় গ্রন্থ, জায়নামাজ (এসব কেবিনে নিবেন)


এসব ছাড়া চাল, ডাল, খাতা, কলম, কসমেটিকস, ঘটি বাটি, থালা, গামলা এসব নিয়ে Luggage over weight করে আজাইরা টাকা দেওয়ার কোন মানে নাই। ওই টাকায় এখানে সব কিছু কিনতে পারবেন। এখানে Walmart এ $0.5 এ একটা সুন্দর প্লাস্টিকের থালা পাওয়া যায়। গ্লাসও $0.5 এ। আর কসমেটিকস বাংলাদেশের চেয়েও সস্তা এবং মানে হাজারগুণ ভালো।


আর আমার বিশ্ববিদ্যালয়ে আমার জন্য প্রতি সেমিস্টারে 500 page free print এর অপশন থাকে। আমি এই সেমিস্টারে 2 page print করছি!!!! আর কাগজ ল্যাবে পড়ে থাকে ব্যবহার করার লোক নাই!!


আর হা দা বটি খুব শখ হলে নিয়ে আসতে পারেন। তবে সত্যি ভাই চাকু, আর এখানকার Walmart এর দা জোশ। আমি নিজেও বটিতে কাটতাম নাহ কিছু বাড়িতে হাত কাটার ভয়ে। আর এখানে চাকু দিয়ে সব ফালা ফালা করে দেই।


আর যদি F1/F2 (Student) হন তাহলে ভুলেও মাংস, শুটকি, যে কোন প্রকার seed এসব লাগেজে তুলবে নাহ। নাহ! নাহ! খুব মারা খেতে শখ হলে এসব তুলে টেস্ট করতে পারেন। এমনকি আমি আচারও নিয়ে আসতে নিষেধ করব।


**প্রথম Walmart এ যেয়ে যা যা কিনবেন (১ জনের জন্য তবে ফ্যামিলি নিয়েও ফলো করতে পারেন)**


1. T-fal Easy Care Nonstick Cookware, Mulipot, 5.5 quart, Grey, B0884664 / Imusa 10Qt Charcoal Nonstick Stock Pot with Glass Lid and Steam Vent, Black — এটা সাজেস্ট করলাম কারণ একজন হলেও ৪-৫ দিনের খাবার এক সাথে রান্না করতে এটা লাগেই।


2. Mainstays 7 Piece Non-Stick Cookware Set Aluminium Mint, Dishwasher Safe — মোটামুটি সব কাজেই এটা কাজে দেয়।


3. Liquid Hand Wash


4. Dishwasher


5. Soft Toilet Paper


6. Chef Knife


7. 6-Cup Rice Cooker (6-cup ওরা লিখে রান্না করা অবস্থায়। আপনি 3 কাপ চাল রান্না করতে পারেন। এক জনের জন্য এটা যথেষ্ট। ফ্যামিলি থাকলে 10-cup‌+ এর সাইজে কিনা ভালো।)


8. Laundry Detergent


9. Tooth paste, shampoo, Soap সহ আরও কসকেমেটিক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।


10. কিছু থালা বাসন, চাকু।


11. Non-Scratch Sponge — থালা বাসন মাজতে।


আর হ্যাঁ Walmart এ কিছু বেশি কিনলেও সমস্যা নাই। 30–90 দিন পর্যন্ত ওরা Return নেয়। আপনি Cash/Gift Card যেটা খুশিতে নিতে পারেন। আমি Cash/Gift Card এই নিতে উপদেশ দিব।


**এরপর আপনি যা খান তার একটা লিস্ট করে কিনা শুরু করতে পারেন। তাও একটা ডেমো আমারটা দিয়ে দিলাম।**


1. Vegetable Oil


2. Rice


3. Chicken, Beef (Walmart এ হালাল নাহ এসব)


4. Fish (Walmart থেকেই নিতেই পারেন)


5. Onion


6. Salt


7. Tea/Coffee


8. Sugar


9. Egg


10. Garlic paste, Ginger paste (ইচ্ছা আপনার। গোটাও কিনে paste বানাতে পারেন blinders এ যদি প্রচুর সময় থাকে!!)


11. Noodles


12. Green Chile


13. Fruits, Bread


14. Vegetables


Medium এ ঢুকতে না পারলে VPN use করুন। Medium এ আমার সব লিখা পাবেন এক সাথেঃ smsnobin77.medium.com


আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।


***S M Sarwar Nobin***


***MS Student (Computer Science) and Graduate Research Assistant,***


***University of Texas Rio Grande Valley, Texas, USA***


শুভ কামনা


সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।


#smsnobin77_higher_study


Photo Source: Stratman2 (Flickr)

 ভিসাপ্রাপ্ত সকলকে অভিনন্দন। USA এর উদ্দেশ্যে যাত্রায় অনেকেরই প্রথম বিমানভ্রমণ এর অভিজ্ঞতা হবে অথবা ইন্টারন্যাশনাল বিমানভ্রমণ হবে। এবং এই জার্নি সাধারণত ২৪+ ঘন্টার হয়। সবার জন্য অল্প কিছু কথা- 

১. অনেককেই দেখা যায় খুব ফর্মাল ড্রেসআপ করে, একেবারে ফিটফাট হয়ে রওনা হন। তারা অবশ্যই ভোগান্তির স্বীকার হয়! আপনার জামাকাপড়, জুতা হতে হবে সর্বোচ্চ আরামদায়ক। লম্বা সময় বসে থাকতে যেন আপনার অস্বস্তিতে না পরতে হয়। এবং যে এলাকায় যাবেন সেখানে সম্ভাব্য টেম্পারেচার কত দেখে নিবেন। সেই অনুযায়ী কাপড় পরবেন অথবা ক্যারিঅন এ নিবেন। অনেকের পৌঁছানোর পরপরই টুকটাক শপিং এ বেরোতে হয়। সেক্ষেত্রে লাগেজ বা ক্যারিঅন এর ব্যাগটা এভাবে গুছাবেন যেন যেয়েই ইম্পরট্যান্ট কিছু খুঁজে পেতে ঢাউস লাগেজ তোলপাড় না করতে হয় অথবা অন্যকেউ গুছিয়ে দিয়েছে বলে আপনি জানেন না। 

২. টিকেট বুকিং এর পরেই সীট সিলেক্ট করে নেয়া ভালো।  ফিন্যান্সিয়াল ইস্যু না থাকলে পছন্দমত সীট-ই পারচেজ করতে পারেন ট্রানজিট এর পরের ফ্লাইট টার জন্য। যেহেতু ওটাই সবচেয়ে লম্বা হয়। আর ডমেস্টিক ফ্লাইট বা ট্রেন থাকলে অবশ্যই ওটার সীট, ব্যাগেজ ডিটেল জেনে নিবেন। ট্রানজেকশন এর জন্য ডুয়াল কারেন্সি কার্ড রাখবেন সাথে বা যেটা আপনি ইউজ করতে পারবেন। ওয়াইফাই কিনতে বা যেকোনো দরকারে লাগবে। 

৩. নয়েজ ক্যান্সেলিং হেডফোন ক্যারি করবেন। ট্রাভেল পিলো ভালোমানের টা নিবেন। বাতাস দিয়ে ফুলানো টা দামে কম হলেও কাজে শূন্য। চার্জ দেয়ার সুবিধা পাবেন এয়ারপোর্ট এবং প্লেন দুই জায়গাতেই। তবুও ফুল চার্জ দিয়ে নিবেন এবং পাওয়ারব্যাংক থাকলে আরো সুবিধা। তবুও জার্নির আগে চেক করবেন পাওয়ার পোর্ট আছে কিনা আপনার সীট এ। বই, পাজল টুকটাক কিছু নিয়ে নিতে পারেন। লম্বা সময় এসি তে থাকা লাগবে।পকেট বা ক্যারিঅন এ ছোট ট্রাভেল ভ্যাসলিন, লিপজেল রাখবেন, এটা দরকার হবে। ট্রানজিট এ কিছু কেনার আগে দেখবেন সেটা এলাউড কিনা ক্যারিঅন এ। 

৪. লম্বা জার্নিতে পানি খাবেন, ওয়াশরুম ইউজ করবেন। চাইলে নিজের বোতল নিয়ে যাবেন। সিকিউরিটি চেক এর পর পানি ভরতে পারবেন। প্লেন এ বললে রিফিল করে দিবে। ডিহাইড্রেটেড হবেন না। নতুন জায়গায় যেয়ে হুট করে সিক হয়ে গেলে আকাশপাতাল একাকার লাগবে। প্লেন এর খাবার মেন্যু চাইলে আগেই দেখে নিতে পারেন। ট্রানজিট এ খেয়ে নিতে পারেন পছন্দ না হলে। 

৫. ইমিগ্রেশন নিয়ে অহেতুক কিছু ভয়ভীতি প্রচলন আছে। এসব শুনবেন না। যতক্ষণ না আপনি কোন ক্রিমিনাল অথবা কোন নিয়ম ভঙ্গ করছেন, কেউ আপনাকে কোথাও আটকাবেনা। প্রয়োজনীয় সকল পেপার ডকুমেন্ট ক্যারিঅন এ রাখবেন। 

৬. এয়ারপোর্ট এর এপ এবং এয়ারলাইন্স এর এপ নামায়ে নিবেন। ডিজিটাল যুগ চলে, আগে থেকেই অনেক ইনফরমেশন জেনে রাখবেন। ট্রানজিট এ কেমন ফ্যাসিলিটি পাবেন বা নিতে চান বা নেক্সট টার্মিনাল কীভাবে যাবেন, নোট করে নিবেন। মোটামুটি সময় থাকলে এক্সপ্লোর করবেন এয়ারপোর্ট,  বসে থাকবেন না। যেকোনো প্রয়োজন এ সাহায্য চাইবেন ওখানের কারো কাছে। হোক নেক্সট টার্মিনাল বা ওয়াশরুম বা ফিল্টার -যেটাই লাগে। 

** কোন কিছু ভুল হলে বলবেন, কারেকশন করে নিবো। কিছু মিসিং হলে কমেন্ট এ জানিয়ে দিবেন। Wishing you safe and happy travel 

 How to write a Strong Research Proposal 

_____________________________________________

I have decided to pen this educational article in response to the numerous requests I have received in my inbox so far from the prospective higher study aspirants. As a requirement of the application process, many schools in the USA asked prospective Ph.D. students to submit a research proposal along with their application materials.  

The contents of this writing come from a graduate-level 'Academic Research Writing' course that I took the last Fall. My department requires all of their Ph.D. students to take this course in the first year of their Ph.D. to instill in them the knowledge of academic research writing and set up the stage for their Ph.D. dissertation. This was an exhaustive three credit hours course, and I am presenting a summary of what I have learned in this course. I hope this will be helpful for prospective Ph.D. students, independent researchers, research organizations, and the early career lecturers in our universities. 

Attribution: Examples of this writing are adopted from the class materials. 

Characteristics of a Strong Research proposal

_________________________________________________

A good research proposal usually has the following characteristics: 

 Good ideas……Innovative and clear 

 A concretely defined topic with limited scope

 Substance is essential

 An engaging and accessible writing style 

 Clear and concise; no jargon

Building Blocks/Components of a Strong Research Proposal

________________________________________________________________

A strong research proposal comprises of the following five components: 

• A captivating and effective title 

• The project Summary 

• Significance/Intellectual Merit Statement

• Objectives, Hypotheses, and Specific Aims

• Broader Impacts 

A captivating and effective title

___________________________________ 

Your Project title is the most widely distributed and viewed component of your proposal. Various interested people beyond the admission committee (your potential advisor, the other professors in the department) can access this. Because of this possible exposure, you should write a succinct and unambiguous title that captures the most critical features of your work. 

An effective title accurately represents the content and scope of the proposal. You should avoid writing a title that tends to be too wordy and either too broad or overblown. If the title is too descriptive, it may convey an impression that your work is narrow! If the title is too broad, the work may appear unfocused and unachievable! 

Here are some guidelines for writing an effective title: 

1. Present your title in clear, concise phrasing. Eight to twelve words should be sufficient. 

2. Avoid jargon and overblown language. 

3. Be aware that buzzwords can attract some readers but alienate others. 

4. Use professional language to convey the serious nature of your work. Avoid using wording that is humorous or informal. 

Compelling titles come in several forms- questions, descriptions, or statements. The most desirable set up for a proposal depends on the specific situation, the proposal's content, the program to which it is submitted, and the type of reviewers who are likely to read the proposal-specialists or generalists. For example, consider the title 'The hydrology of the Santiam River watershed.' This title gives the reader a pretty good idea of the general topic but does not give any details on the system being studied or the questions being asked. On the contrary, the title 'Catastrophic flooding and hill slope activation during droughts in the Santiam River watershed' is more specific and gives the readers the aspects and details of the system being studied. 

Below the examples of some titles of successful proposals: 

1. 'Analysis of Pesticide Transport Pathways and Degradation in Natural Wetlands.'

2. 'Predicting the Response of Terrestrial Ecosystems to elevated CO2 and climate change. 

3. 'Thermal Conductivity in Oceanic Waters: Internal and External Factors' 

4. 'Reconciling Molecular and Fossil Evidence on the Age of Angiosperms.' 

5. 'Genetics, Mechanism, and Regulation of Protein Synthesis in G. hypothetica'. 

Did you notice how brief, clear, and specific those titles are? All of those titles encompass the focus of the study and employ the fundamental concepts of an effective title. 

The project Summary

_______________________ 

The project summary is the first and usually the most critical section in a proposal. This is where you frame the goals and scope of your study, briefly describe your methods, and present your hypotheses and expected results or outputs. A convincing and exciting summary captures the reader's attention and interest and establishes a strong tone for your entire document. Your project summary should also set up proper expectations to engage the reviewer in the Introduction. 

Here are some guidelines for writing a compelling project summary: 

1. Needs a "snappy" lead sentence to catch the reader's attention. This is where you set up the broader context for the research in the first one or two sentences. 

2. Include a discussion of why previous studies have been insufficient to resolve the problem and how your proposal is unique and can remedy the situation. You can address this point by identifying the gaps in the current knowledge and state how your research will fill those gaps or lead the field forward. 

3. Explain why your site (or experiment etc.) was chosen for the study.

4. State your research questions as testable hypotheses or, where appropriate, as objectives. 

5. In the last few sentences of the paragraph, give a detailed, succinct description of the actual work you will do. 

Significance/Intellectual Merit Statement

____________________________________________

The Significance/intellectual Merit is the potential of your study to advance knowledge. An effective, engaging significance section motivates the reviewer to give your proposal a thorough appraisal. The overall goals and significance should be tied to the information in your project summary section and funnels the reader directly to the next section: Objectives, hypotheses, and specific aims. If the significance section is not consistent with the other sections, your proposal will not be persuasive. 

Here are some guidelines for writing an effective significance/Intellectual Merit section: 

 Demonstrate that you have thought about the usage of your findings.

 Describe how findings will influence other fields

 Describe how findings will challenge or confirm an existing theory or paradigm

 Describe how findings will lead to improvements of an existing model.

Objectives, Hypotheses, and Specific Aims

______________________________________________

A clever title, a strong and exciting significance statement, and a well-crafted project summary will be convincing only if the research objectives and tests are carefully constructed, explained clearly, and efficiently organized. If your objectives and tests are ill-conceived, poorly stated, too numerous, or absent altogether, it is unlikely that your proposal will be selected. 

Guidelines: 

1. You should generally develop your objectives, hypotheses, or specific aims before you begin writing your proposal. 

2. If they are still fuzzy, and you find them difficult to explain, then you spend more time refining them. 

3. The key aspect of this process is making sure that hypotheses are consistent with the significance statement and linked properly to the objectives. 

Objectives, Aims & Hypotheses…how do they differ?

_________________________________________________________

Most novice researchers think that objectives, specific aims, and hypotheses are similar. However, in many ways, they are not! It would help if you understood the differences and functions of each so that you know how and when to use them. 

Objectives – objectives are usually broad, scientifically far-reaching aspects of a study. Sometimes they verge on significance statements. They typically leave the reader to beg for more specifics about "how" to address the issue?

Examples: 

1. To further our understanding of how global climate might affect the freshwater-lake plankton communities. 

2. To lead to more informed policy decisions about the effects of electromagnetic radiations on humans residing near high voltage power lines. 

3. To understand how cell division and differentiation are regulated by extracellular and intracellular signals. 

Did you notice those statements leave the reviewer to search for more specifics about 'how to address the issue? 

Specific Aims- Specific aims focus on a particular question or hypotheses and the method or tasks necessary to address the question. These are activities and should read like the "headlines" for each methods section.

Examples: 

1. We will determine the crystal structure of all six minerals in the source block. 

2. We will establish the differences in temperatures and humidity among sites over time. 

3. We will determine whether the organism promotes biofilm formation by secreting an inhibitory compound. 

Can you see how questions or hypotheses could be constructed to accomplish the aims? 

Hypotheses –Hypotheses are testable conjectures that address a specific aim or question. Well-stated hypotheses lead directly to experiments that form the basis of the research project. Often these lead to a particular set of experiments. 

Examples: 

1. Lead is complexed by a chelating agent associated with adventitious roots, transported across the membrane, and stored in the inner cortex. 

2. Channel roughness is greater, and velocity, stream power, and shear stress are lower in restored reaches versus unrestored reaches. 

3. Zinc can displace other metals on enzyme-active sites. 

Is it obvious how these lead to a specific set of experiments?

Broader Impacts 

__________________

Broader impacts are the potential of your study to benefit society and contribute to the achievement of specific, desired societal outcomes. You must ensure that your proposal addresses the following broader impacts criterion as many as possible: 

1. How well does the activity advance discovery and understanding while promoting teaching, training, and learning?

2. How well does the proposed activity broaden the participation of underrepresented groups (e.g., gender, ethnicity, disability, geographic, etc.)?

3. To what extent will it enhance the infrastructure for research and education, such as facilities, instrumentation, networks, and partnerships? 

4. Will the results be disseminated broadly to enhance scientific and technological understanding?

5. What may be the proposed activity's benefit to society?

Disclaimer: Admins can compile and save this post as a file for reference for future readers. You can share this article with proper attribution and credit. Thank you.


Writer

Rana Dey

 #স্পিকিং প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে এক্সামিনার ০৪ টি ক্রাইটেরিয়া অনুসরণ করে আপনাকে স্কোর দিবে।

০৪ টা ক্রাইটেরিয়া বিবেচনা করেই আপনাকে স্কোর দেয়া হবে। সুতরাং, সেই পয়েন্টগুলো ইম্প্রুভ করার জন্য আপনাকে সুনির্দিষ্টভাবে কাজ করতে হবে।

নিচে ০৪ টা পয়েন্ট এর বর্ননা দেয়া হলো,  ভালোভাবে মনযোগ দিয়ে পড়েনঃ

How to get 8.0 in speaking :

1) Fluency and coherence : আপনাকে fluent থাকতে হবে! মাঝে মাঝে হালকা Hesitation থাকতে পারে, সেটা হতে পারে আইডিয়া বের করার জন্য; ভাষার জন্যে সাধারণত Hesitation থাকে না! আপনাকে উত্তরগুলো লজিকালি ডেভেলপ করতে হবে এবং যথাযথভাবে! বিভিন্ন  ধরণের Linking words/phrases ব্যবহার করতে হবে যাতে আপনার উত্তর সঙ্গতিপূর্ণ হয়!. Rimon Morol

2) Pronunciation: এক্ষেত্রে আপনাকে pronunciation এর বিভিন্ন Feature তুলে ধরতে হবে! যেমন, আপনি silent letters, syllable stress, word stress ইত্যাদি নিয়ে কাজ করতে পারেন!    তবে আপনি যে accent নিয়েই কথা বলেন না কেনো, আপনার কথায় Clarity/স্পষ্টতা  থাকতে হবে যাতে এক্সামিনার সহজেই বুঝতে পারে!

3) Lexical Resource: আপনাকে বিভিন্ন range এর ভোকাবুলারি সহজে ব্যবহার করতে হবে এবং তাদের প্রয়োগ হতে হবে নিখুত! প্রশ্নে যে ভাষা use করা হবে, সেটার paraphrase ব্যবহার করার চেষ্টা করতে হবে! Idiom, collocation ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করতে হবে!! Rimon Morol

4) Grammatical range and accuracy: আপনাকে বিভিন্ন ধরণের sentence structure ব্যবহার করতে হবে , সেখানে হয়ত কদাচিৎ ভুল থাকতে পারে, তবে কোনো ভুল repeat করা যাবে না!!


By Rimon Morol

 এই পোস্টে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি কিভাবে আপনি ইবিএল ভিসা লাইফস্টাইল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডটি অর্ডার করবেন, কার্ডটি পেতে আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, কত টাকা খরচ হবে এবং এই কার্ড ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে 

আশা করি আপনাদের ভালো লাগবে 


ইবিএল ভিসা লাইফস্টাইল প্রিপেইড কার্ড কি?


এই ভিসা লাইফস্টাইল কার্ডটি হচ্ছে ইবিএল কর্তৃক ইস্যুকৃত একটি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড যেটি ভিসা নেটওয়ার্ক ব্যবহার করে।


কার্ডটি যেভাবে নিতে পারবেন: 


আপনি কোন অ্যাকাউন্ট ছাড়াই যে কোন EBL শাখা থেকে এই কার্ডটি পেতে পারেন তখন আপনার এই কার্ড থেকে শুধুমাত্র পেমেন্ট দিতে পারবেন কিন্তু পেমেন্ট নিতে পারবেন তবে আপনি যদি পেমেন্ট দিতে এবং নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একাউন্ট করতে হবে 


কাস্টমাইজড এবং নন-কাস্টমাইজড কার্ড কি: 


দুই রকমের কার্ড হয়। দুটো একই ধরনের। তবে আপনি যদি কাস্টমাইজড কার্ড নেন তাহলে কাস্টমাইজড কার্ডে আপনার নাম লিখা থাকবে। খুব জরুরী না হলে আমি সাজেস্ট করব আপনি কাস্টমাইজড কার্ড নিন। আর না হলে নন-কাস্টমাইজড টা নিয়ে নিন।


আমার নামের কাস্টমাইজড কার্ড - কাস্টমাইজড হলে আরেকটা ছোট ফর্ম পূরণ করতে হয় যেভাবে আপনি কার্ডে আপনার নাম লিখা চান। এই কার্ড পেতে এক/দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। কার্ড ব্রাঞ্চে আসলে মেসেজ পাবেন মোবাইলে। পরে ব্রাঞ্চে গেলে আপনাকে কার্ডের পিন দিবে। আর আপনি যদি পাসপোর্টে এন্ডোর্স করতে চান তাহলে সাথে করে পাসপোর্ট নিয়ে যাবেন এবং বলবেন আপনি এন্ডর্স করতে চান। তাহলে তারা আপনার কার্ডে এন্ডর্স করে দিবে। এইটা জাস্ট একটা লিমিট যে আপনার পাসপোর্টের অনুকূলে কি পরিমাণ ডলার আপনি ব্যবহারের অনুমোদন পেয়েছেন 


এখানে একটি কথা আপনি প্রতিবছর এন্ডর্স  লিমিট পাবেন ১২ হাজার ডলার তবে আপনার যদি এর থেকেও বেশি লাগে তাহলে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে 


নন-কাস্টমাইজড হলে ওইদিনই কার্ড নিতে পারবেন। তবে অপেক্ষা করতে হয় কার্ড এক্টিভেট হতে ।


কার্ডে টাকা বা ডলার লোড : 


কার্ডে টাকা জমা করে ডলার লোড করা সহজ। আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা দেয়ার স্লিপ পাবেন। সাধারণত ২০ হাজার নিচে হলে ক্রেডিট কার্ড বিল দেয়ার স্লিপ দিয়েই এই কার্ডে টাকা জমা দিতে পারবেন। এর উপরে হলে প্রিপেইডের জন্য আলাদা স্লিপ আছে। ব্যাংকের কাউকে জিজ্ঞেস করলেই হবে।


টাকা জমা দিতে টাকার ঘর পূরণ করুন। আর ডলার লোড করতে হলে ওইদিনের এক্সচেঞ্জ রেট লিখে মোট টাকা লিখে দিলেই হবে। ওরা ওই রেট অনুযায়ী সমমানের ডলার লোড করে দিবে।


সুবিধা : 


১. আপনার যখন ই প্রয়োজন তখন টাকা পুনরায় লোড করতে পারবেন 

২. ডূয়েল কারেন্সি কার্ড মানে এতে একই সাথে টাকা ও ডলারে লেনদেন করা যাবে।

৩. বিশ্বের যেকোন ভিসা সাপোর্টেড এটিএম ও POS এ ব্যবহার করা যাবে

৪. এটি দিয়ে দেশি ও বিদেশি সাইটে কেনাকাটা করা যাবে

৫. পাসপোর্টে এন্ডোর্স করে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যাবে

৬. ইবিএল এর কার্ডের জন্য দেয়া সকল অফারও এই কার্ড দিয়ে উপভোগ করা যাবে

৭. ইবিএল এর এটিএম থেকে টাকা উত্তোলন একদম ফ্রি

৮. দেশের যেকোন ভিসা সাপোর্টেড এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারবেন (চার্জ প্রযোজ্য)

৯. নিয়মিত ইবিএল এর বিভিন্ন অফার থাকে (রেস্টুরেন্ট, হোটেল, এয়ার টিকেট ইত্যাদি)

১০.ট্রানজেকশন এলার্ট 


গ্রহণযোগ্যতা: বিশ্বজুড়ে তার মানে আপনি সারাবিশ্বে অনলাইন পেমেন্ট করতে এবং নিতে পারবেন


মেয়াদ: 3 বছর


মুদ্রা: BDT এবং USD 


চার্জ: ৩ বছরের জন্য অ্যানুয়াল চার্জ ১১৫০ টাকা - কোন বার্ষিক রিনিউয়াল ফি নেই এবং প্রতিবছর এস.এম.এস চার্জ ২৩০ টাকা


কার্ডটি পাওয়ার জন্য আপনার যোগ্যতা: 

১. একজন বাংলাদেশী নাগরিক হতে হবে 

২. ন্যূনতম 18 বছর বয়স


কার্ডটি নিতে আপনার যেসকল ডকুমেন্ট লাগবে: 


১. EBL প্রিপেইড কার্ডের আবেদন ফরম পূরণ 

২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 

৩. এনআইডির বৈধ ফটোকপি 

৪. আন্তর্জাতিক লেনদেন করতে চাইলে পাসপোর্টে এন্ডোর্স করতে হবে তারমানে অনুমোদনের জন্য বাধ্যতামূলক বৈধ পাসপোর্ট লাগবে

৫.  সম্পন্ন কেওয়াইসি ফর্ম ( কেওয়াইসি চেক হল অ্যাকাউন্ট খোলার সময় এবং পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে ক্লায়েন্টের পরিচয় শনাক্ত ও যাচাই করার বাধ্যতামূলক প্রক্রিয়া )


তো এই ছিল মূলত আমার EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ভিসা লাইফস্টাইল প্রিপেইড কার্ড এর অভিজ্ঞতা 

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 


#EBL

#visacard

#LifeStylePrepaidCard

 Listening 


IELTS চারটা মডিউলের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে লিসেনিং।এই মডিউলে মার্কটা অনেকটা ম্যাথের মতো। এখানে আপনি খুব সহজে 9.0 Band পেয়ে যাবেন।IELTS পরীক্ষায় লিসেনিং দিয়ে আপনার পরীক্ষা শুরু হবে।তাই এই অংশে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি একটা কথা আছে "Morning shows the day"অর্থাং সকাল দেখেই বুজা যায় দিনটা কেমন যাবে। লিসেনিং ভালো করার প্রথম কথা হলো অনেক প্রেকটিস এবং পডকাস্ট শুনতে হবে।


Cambridge 8-16  বইগুলো আপনার প্রিপারেশনের জন্য more Than enough. 

মেইন পরীক্ষায় কোয়েকশনের  প্যার্টান Cambridge মতো হবে।তাছাড়া speed Cambridge মতো হবে।যারা বলে speed বেশী থাকে,আমি বলবো এটা অনেকটা মিথ্যা।আসলে exam stress,accent জন্য মনে হয় speed বেশী। 


লিসেনিং skill বাড়ানোর জন্য আপনাকে প্রতিদিন podcast minimum ১ ঘন্টা শুনতে হবে। বাসায় প্রতিদিন কমপক্ষে ২টা টেস্ট দিতে হবে।যে কোয়েকশন গুলো আপনার কাছে কঠিন মনে হবে সেটা নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে।


Reading 


আপনি যদি কাউকে প্রশ্ন করেন  IELTS সবচেয়ে কঠিন অংশ কোনটি? সবাই এক বাক্যে বলবে Reading।কিন্তু কেউ বলবে না Writing কথা অথচো রাইটিং ৬.৫/৭.০ তুলতে আমাদের গাম ছুটে যায়। আসলে রিডিং কে যতোটা কঠিন মনে করি সেটা এতো কঠিন না।


Cambridge 8-16 বইগুলো আপনার রিডিং প্রিপারেশনের জন্য enough।এর বাইরে কোনো বইয়ের দরকার নাই।Cambridge হচ্ছে Authentic,তাই এই বইগুলো ভালো করে পরতে হবে।Reading skill বাড়ানোর জন্য প্রতিদিন Newspaper, Magazine অনেক পড়তে হবে। Lexical Resource বাড়ানোর জন্য আপনি Cambridge 8-16 প্যাসেজ থেকে Vocabulary  Collect করেন।আমি এইভাবে Vocabulary পড়েছি এবং পরীক্ষায় এই Vocabulary গুলোই পেয়েছি।  


আমার স্যার সবসময় একটা কথা বলতেন যাদের Listening, Reading score ভালো আসে তাদের overall band ভালো আসে।আসলে এই ২ পার্ট সব আমাদের উপর। আমরা ৪০ টা সঠিক করতে পারলে কোনো সুযোগ নেই এক মার্ক কমানোর। মেইন পরীক্ষায় কোয়েকশন প্যার্টান Cambridge মতো।


Writing


IELTS সবচেয়ে কঠিন মডিউল। এই মডিউলটার জন্য প্রতিবছর কতজনকে আবার পরীক্ষা দিতে হয় তার কোনো হিসাব নেই। এই মডিউলে  ভালো স্কোর করা কঠিন অন্য মডিউলের চেয়ে।আমরা লিসেনিং, রিডিং,স্পিকিং যতোটা প্রেকটিস করি তার চেয়ে অনেক কম প্রেকটিস করি রাইটিং। আর এইটা মেইন কারণ আমাদের রাইটিং বাজে ব্যান্ড আসার জন্য। কমপক্ষে ৫০ টা Task 1 এবং ৫০টা Task 2 লেখা উচিত মেইন পরীক্ষার আগে। আর এইগুলো একজন expert দিয়ে মুল্যায়ন করলে আপনার ভুলগুলো শুধরে নিতে পারবেন।


Task 1


1) Map

2) Line graph 

3) Bar chart

4) Table

5) Pie chart

6) Diagram 

7) Process


পরীক্ষায় এই ৭ রকমের প্রশ্ন আসে।যদিও প্রথম ৫ টা খুব বেশি আসে ৬ এবং ৭ নাম্বারের চেয়ে। Task 1 ভালো করার জন্য Rachel Mitchell বইটা সেরা।এই বইটা আমি যখন পাই তখন আমার কাছে মনে হয়েছে এর চেয়ে ভালো বই হতে পারে না Task 1জন্য।


Task 1 ৩৩% মার্ক ক্যারি করে এবং এর সময় ২০ মিনিট। Task 1 overview লিখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না লিখলে Band 5.0 উপরে পাওয়া সম্ভব না।Introduction, overview, body one,body two এই ৪টা প্যারায় নরমালি লিখলে অনেক সুন্দর হবে।


Task 2


এই অংশে ৬৭% মার্ক ক্যারি করে।তাই এই অংশে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টে সময় হচ্ছে ৪০ মিনিট। এই অংশে সবাই সমস্যা হয় আইডিয়া নিয়ে। আর এই সমস্যার সমাধান হচ্ছে Ideas for Litz বইটা।এখানে খুব সুন্দর করে আইডিয়া গুলো সাজানো আছে।আমি সবাইকে বলবো এই বইটা follow করতে। Band 9 sample answer জন্য simon  বইটা দেখতে পারেন। IDP একজন ম্যাম একটা সেমিনারে বলেছেন যে আমি সবাইকে বলবো কোয়েকশনটা ৩-৪ বার পড়ার জন্য। অনেকে কোয়েকশনে না বুজে লিখা শুরু করে আর বাজে ব্যান্ড পায়।


Speaking


Part 1--(4-5 mins) 


The examiner will ask you questions about familiar topics (example : Home,Flowers, Hometown) 


Part 2--(3-4 mins)


The examiner will give you a booklet showing a topic and some suggestions on it.You need to talk about the topic for 1-2 minutes. You have one minute to write notes before you begin.The examinr may ask you some  follow-up questions. 


Part 3--(4-5 mins)


The examiner will ask you more detailed and more abstract questions linked to the topic in part 2.


এই পার্ট নিয়ে আসলে বলার তেমন কিছু নাই।Speaking practice করতে হবে অনেক।সেটা আপনি নিজে রেকর্ড করে মোবাইলে বা পার্টনারের সাথে। 


সবার জন্য শুভ কামনা

Older Posts Home

POPULAR POSTS

  • University selection
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য
  • TOEFL
  • How to write research Proposal
  • IELTS Speaking Tips
  • SOP sample
  • How to mail professors
  • How to write SOP
  • Academic CV

Categories

  • Application 1
  • CV 2
  • IELTS 6
  • Mailing 3
  • Research_proposal 1
  • SOP 3
  • TOEFL 1
  • University selection 1

Advertisement

Contact form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

  • January 2022 (1)
  • November 2021 (2)
  • September 2021 (3)
  • July 2021 (1)
  • June 2021 (16)
  • May 2021 (2)
Powered by Blogger.

Report Abuse

  • Home
  • Home
  • Study materials links
  • University list

Contributors

  • Nahid-vision
  • Rafe Zayed
  • Sumaiya Saima Sharmi
  • Unknown

Popular Posts

  • University selection
  • Ielts preparation
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য

Trending Articles

  • University selection
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য
  • TOEFL

Designed by OddThemes | Distributed By Gooyaabi