Higher Study Essentials

 #Ticket_Purchasing_Tips


Many of us already bought tickets for the journey. Who are still in the line, it will be a little help for them…


• Try to take a decent transit (3-4˜6 hours). Short transit is not perfect who are flying very first time. Any mistake can create numerous hassle for you such as no seat on any next flight up to 2 days.  Sometimes even you reach to the destination, your checked baggage may not be reached at that time.


• On the other hand, a 3-4 hours break between your two flights can help you not feeling suffocated inside the airplane. However, transit more than 12 hours is insane. Believe me, 16-17 hours transit is worst.


• Studentuniverse offering a relatively low price than others. However, you should check flight expert, share trip, gozaayan, Skyscanner, Qatar official website for the price difference.


• If you cannot manage a credit card, Qatar office or any Bangladeshi travel agency is your last hope. Sometimes main website shows very cheap prices rather than other websites (I found cheap only at the very last week of my journey at QATAR and Cathay Pacific rather than any other website).


• Studentuniverse offering 20$ promo code even after showing a low price. If you want to buy from this website, you need every detail of a credit card. Moreover, you need the card picture (covering the first 12 numbers and security code), ID card picture of the cardholder. The ticket cancellation/change charge is 40$.


• Sometimes price goes up high within 6-12 hours. This is the reason of buying pressure is high or booking pressure is extreme. Don’t be panicked as many people can give booking from any corner of the world. After 48 hours, many bookings will be canceled and you get a ticket with a low price previously shown. 


These all are my personal experience. If you need anything to know, feel free to comment here. I will try to answer. Any suggestions would be helpful for updating the post.

 পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ


পিএইচডিতে আসার আগে হয়তো আপনি ব্যাচেলরস বা মাস্টার্স শেষ করেছেন। কিন্তু হয়তো যা যা শেখা দরকার ছিলো তা কোন না কোন কারণে শেখা হয়নি। কিন্তু সেগুলো আগে থেকেই শিখলে আপনার সময় বাঁচবে অনেকখানি। সেসব নিয়েই এই লেখাটা। কয়েকটা টপিক আছে যেগুলো শেখা না শেখা আপনার ফিল্ডের উপরে নির্ভর করবে। যেমন আমি এক যায়গায় ল্যাতেকের কথা বলেছি, কিন্তু অনেক ফিল্ডেই ল্যাটেক ব্যবহার করা হয় না। কাজেই কোনটা লাগবে আর লাগবে না সেটা আপনার নিজের ঠিক করে নিতে হবে।


## ৯০-১০ এর ৫০-৫০ নিয়ম


আমাদের উইলিয়াম মেরির এক প্রফেসর আছে, [গাং ঝৌ](http://gzhou.blogs.wm.edu/); অসাধারণ শিক্ষক আর গবেষক। উনার ক্লাসে উনি একটা জিনিষ শিখিয়েছিলেন আমাদের - সেটা হলো যেকোন কাজ করলে ৯০% কাজ যেকোন মানুষ করতে পারে। কাজটা ভালো নাকি সেটা নির্ধারণ হয় বাকি ১০% দিয়ে। আর ৫০-৫০ এর নিয়মটা হলো, ঐ ৯০% করতে ৫০% সময় আর পরিশ্রম লাগে, বাকি ১০% করতে বাকি ৫০% সময় আর পরিশ্রম লাগে। এই করাটা যেকোন কিছুতেই প্রযোজ্য, সেটা রিপোর্ট লেখা, পেপার পড়া, বা ল্যাতেক শেখা। এই নিয়মটা শিখে আসলে ভালো হয় বাইরে পড়াশুনার আগে। আমরা কেন জানি একটু হড়বড় করতে পছন্দ করি, তার উপর পরীক্ষায় এমন প্রশ্ন পেয়ে অভ্যস্থ যে চোথা মুখস্থ করে বা পরীক্ষার আগের রাতে পড়াশুনা করেই আমরা অনেক ভালো করে ফেলি (?)। ঐরকম করে মনে হয় আমেরিকায় (বা অন্য যেকোন ভালো যায়গায়) পার পাওয়া একটু বেশিই কঠিন।


## সময় ম্যানেজ করা


আমেরিকায় আমি দেখেছি কোন একটা কারণে সবাই শুরুতেই একটা শক খায় কাজের সময় মিলাতে না পেরে। আমেরিকায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স বাংলাদেশের মতো না। সময় অনেক বেশি হয়তো পাবেন কারণ এখানে আসার পরে আপনার কাজ হবে শুধুমাত্র পড়াশুনা বা গবেষণা করা আর করানো নিয়ে। সাথে আবার রান্নাবান্না, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজ আছে। অনেকে দেখা যায় নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে কাজ করে, আবার কেউ কেউ ভাবে পরীক্ষার আগের দিন পড়াশুনা করেই গ্রেড উঠিয়ে ফেলবে।


এগুলো ভুল। আমার এক আমেরিকান বন্ধু আমাকে বলেছিলো, সে শিখেছে - "Sleep more than you work, work more than you play, and don't play". - যদিও খেলাধুলা তারা একদমই খেলে না এমন না।


পৃথিবীর তাবৎ মেধাবীরা ফেসবুক, টুইটার, টিকটক বানিয়েছে এমন ভাবে যেন আপনার মনোযোগ কেড়ে নিতে পারে। সেই মনোযোগ দিতে চান না? বা নিজের সময় নিজে নিয়ন্ত্রন করতে পারেন না? রিসোর্স গুলো দেখুন।


### সময় ম্যানেজ করার রিকমেন্ডেড রিসোর্স


- কিছু অ্যাপ আছে যেগুলো আপনার হয়ে নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক এবং এই জাতীয় ওয়েবসাইটগুলো ব্লক করে দিবে। যেমন আমি [Cold Turkey](https://getcoldturkey.com) ব্যবহার করতাম, এখন করি [Self Control](https://selfcontrolapp.com/)।

- [rescuetime](https://www.rescuetime.com/) স্বয়ংক্রিয় ভাবে আপনি কোন প্রোগ্রাম চালান, কতক্ষন কী করেন সেগুলো নজরদারি করবে, সপ্তাহ শেষে আপনাকে জানাবে আপনি কত সময় কাজের কাজ করেছেন আর কত সময় অকাজ।

- উইলিয়াম মেরিতে ওয়ার্কশপ হয় প্রায়ই এসব বিষয়ে, এরকম একটা ওয়ার্কশপ থেকে এরকম অনেক টুলের একটা ওয়েবসাইট পেয়েছি: <http://mindtools.com/>


## নোট রাখা বা করা


গবেষণায় নিয়মিত নোট লেখা লাগে, সেটা হোক গবেষণা সংক্রান্ত, বা অন্য কারো থেকে শেখা, অন্যান্য বিষয়ে। ভ্যাজাল হচ্ছে আমরা নোট করা বলতে বুঝি বইয়ে হাইলাইটার ঢালা। কিন্তু একটা কথা আছে:


> It matters less what you read than how you take notes.

>

> -- from https://reallifemag.com/rank-and-file/ by Robert Minto


তা এই নোট করাটা এক এক জন এক এক ভাবে করে। আপনি কীভাবে করবেন আপনার উপর। আমি ব্যক্তিগতভাবে [Zettelkasten](https://en.wikipedia.org/wiki/Zettelkasten) (শব্দটা জার্মান, মানে Slip Box Method) দিয়ে করার চেষ্টা করি। এ বিষয়ে অনেক কিছুই পাবেন অনলাইনে, আমার পছন্দের বই হচ্ছে [How to Take Smart Notes](https://takesmartnotes.com/) হচ্ছে এটা। কেনাটা রিকমেন্ডেড, কিন্তু কিনতে না পারলে অনলাইনেও কপি পাবেন। তবে তাও বলবো সময় করে কিনে ফেলতে।


## লিটারেচার আর সাইটেশন ম্যানেজ করা


দেখা যাবে একসময় আপনার শ বা হাজার খানেক গবেষণাপত্র পড়া হয়ে গেছে। এগুলো নাম দিয়ে মনে রাখা বা সাইট করা অনেক ঝামেলার যদি ম্যানুয়ালি করতে চান। কিন্তু এগুলো ম্যানেজ করার জন্য আলাদা সফটওয়্যার আছে। সবচেয়ে জনপ্রিয়, ফ্রি দুটো অপশন হচ্ছে Mendeley আর [Zotero](https://www.zotero.org/). আমার মতে Zotero ব্যবহার করতে শেখা Mendeley এর চেয়ে একটু কঠিন। কিন্তু Zotero তুলনাবিহীন, কারণ Mendeley সার্ভিস টাইপের, আপনার একাউন্টে কোন সমস্যা হলে একাউন্ট, নোট সব যাবে। Zotero টা ওপেন সোর্স, এড-অন আছে, কাজেই আপনি চাইলে সব আলাদা করে রাখতে পারবেন এবং দুর্দান্ত সব ফিচারওয়ালা। সব মিলিয়ে আমি Zotero ব্যবহার করি।


### ZOTERO শেখার জন্য


বাংলায় ইংরেজিতে অনেক টিউটোরিয়াল পাবেন অনলাইনে। Zotero অনেক বেশি ফ্লেক্সিবল, এজন্য নানাজন নানাভাবে ব্যবহার করে। আমি কীভাবে ব্যবহার করি তা দেখতে পড়তে পারেন [এটা](https://amitsealami.com/blog/2018/06/15/Zotero-for-research-paper-management/)।


## পেপার পড়তে শেখা


মোটামুটি সব ফিল্ডেই পেপার পড়া লাগেই! কিন্তু এখানে একটা মজা আছে: এক একটা কনফারেন্স পেপার হয় ১০-১২ পেজের, কিন্তু সেটার পিছনে কাজ থাকে কমসে কম এক বছর। তো সেই এক বছরের কাজ ১০-১২ পেজের পেপার পড়ে বুঝা খুব কঠিন। চুপি চুপি বলে রাখি, সেই একটা পেপার পুরোপুরি বুঝা কিন্তু লাগেও না, মোটামুটি একটা ধারণা পেলেই হয়। কিন্তু সেই মোটামুটি টা কতখানি? হালকার উপরে ঝাপসা? নাকি আরো কিছু?


এসব প্রশ্ন থাকে, আর এটার উত্তর আসলে পড়তে পড়তে, পেপারের উপর নির্ভর করে দেয়া যায়। সব পেপার তো এক না! কিন্তু তাও পড়া লাগবে, তাও বুঝা লাগবে। তারও আগে বুঝা লাগবে পেপারটা পড়া দরকার নাকি। সব মিলিয়ে পেপার পড়ার জন্য কিছু টেকনিক আছে, যেগুলো শেখা লাগেই। ভার্সিটিতেও শেখায়, কিন্তু আপনি এখন আমার ব্লগ পড়ে জানলেন। তাই আগেই শিখে এগিয়ে থাকলে তো আপনারই সুবিধা। পেপার পড়ার জন্য আমার ধারণা সবচেয়ে জনপ্রিয় টেকনিক হচ্ছে AIC বা Abstract, Introduction, Conclusion. এটা নিয়ে খুব ভালো একটা লেখা আছে ক্যামব্রিজের এক প্রফেসরের, পড়তে পারেন [এখানে](https://web.stanford.edu/class/ee384m/Handouts/HowtoReadPaper.pdf)।


## লিনাক্স আর স্ক্রিপ্টিং


রিমোট সার্ভার এ কাজ করতে, কোড কম্পাইল করে চালাতে কোড চালানোর সময় প্যারামিটার পাঠানো, সেটার আউটপুট ফরওয়ার্ড করা, ফিল্টার করা, একসাথে ৫০০ ফাইল ডিলিট করা বা ফাইলে লেখা ইত্যাদি ইত্যাদি কাজের জন্য শেল স্ক্রিপ্টিং এর জুড়ি নেই।


### স্ক্রিপ্টিং শিখতে চাইলে


- <https://linuxconfig.org/bash-scripting-tutorial> - আমি এখান থেকে শিখেছিলাম

- <https://missing.csail.mit.edu/2020/course-shell>

- <https://missing.csail.mit.edu/2020/shell-tools>


নতুনদের জন্য লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সবচেয়ে জনপ্রিয়, এছাড়াও লিনাক্স মিন্ট, মানজারো লিনাক্সও বেশ ভালো আমার মতে।


## প্রোগ্রামিং এর ব্যাসিক


পাইথনকে সকল কাজের কাজি বলা যায়; সহজও। আমার মতে যে কারো পাইথনের ব্যাসিক শিখে ফেলা উচিত। কত রকম কাজ যে পাইথনে করা যায় সহজে তার ইয়ত্তা নেই। আপনার ফিল্ডে না লাগলেও আমার মতে এটা ব্যবহার করা শিখলে আপনি হয়তো আপনার ফিল্ডে এটা ব্যবহার করার একটা ক্ষেত্রও বানিয়ে ফেলতে পারবেন আগে থেকেই তৈরি না থাকলে। পাইথন শেখার জন্য আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে [Automate the Boring Stuff with Python](https://automatetheboringstuff.com/)। এই লিংকে সব চাপ্টার লেখক ফ্রিতে দিয়ে দিয়েছেন, পড়তে পারেন অনলাইনে।


কম্পিউটার সায়েন্সে যারা পিএইচডি করতে আসে, তাদের কয়েকজনের সাথে আমি আলাপ করেছিলাম এই লেখা শুরু করার আগে। আশ্চর্যের বিষয় এই যে তারাও বলেছে তাদের মনে হয়েছে আরেকটু ভালো প্রোগ্রামিং শিখে আসলে, ব্যাসিক শিখে আসলে ভালো হতো মনে হয়েছে। এই আরেকটু ভালো কী আসলে? প্রোগ্রামিং কনটেস্ট? তা না। কোন স্ট্রাকচার কখন কাজে লাগে, সেটআপ কীভাবে করা যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, সেটা কম্পাইল কীভাবে হয়, কম্পাইল হবার পরে চালায়ই বা কীভাবে, ডিবাগিং - এগুলো সবই ব্যাসিক। আর কোন একটা ল্যাঙ্গুয়েজে এগুলো ভালো মতো শিখলে অন্য ল্যাঙ্গুয়েজে, বা আইডিইতে শেখা একটু অন্যরকম হলেও সহজ হয়ে যায় অনেকখানি। আপনি যে ল্যাবে জয়েন করবেন বা করতে চান তাদের নতুন প্রোজেক্ট গুলো দেখুন, তারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কোন ফ্রেমওয়ার্কে আগ্রহী। সেগুলো আগে ভাগেই ঘাঁটাঘাঁটি শুরু করুন। কিছুটা ধারণা আগে থেকে আসবেই।


একটা লিস্ট দিচ্ছি প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং মিলিয়ে। যদি সবগুলো শব্দ পরিচিত হয় এবং সবগুলো নিয়ে কাজ করতে পারেন স্বাচ্ছন্দ্যের সাথে, তাহলে ধরতে পারেন ব্যাসিক মন্দ না।


- command line argument

- runtime argument

- compilation in terminal

- classpath

- environment variable

- environment PATH

- step into

- conditional breakpoint

- build/run profile/configuration


এইগুলো ক্লাসের প্রোগ্রামিং শেখায় আসতেও পারে, নাও আসতে পারে। সাধারণত এগুলো হাতে ধরে শেখানোর কিছু নেই, প্রোগ্রামিং শিখতে শিখতেই ধারণা হয়ে যায় একটা। যদি না হয়ে থাকে তাহলে এগুলো নিয়ে ঘাঁটুন, জানুন, প্রোগ্রাম লেখার পরে সেটা দিয়ে কীভাবে কাজ করানো যায়, ডিবাগ কীভাবে করা যায় - এগুলো নিয়ে একটা ধারণা হয়ে যাবে। 😄


## LaTeX


পেপার লিখতে LaTeX (উচ্চারণ ল্যাতেক) এর জুড়ি নেই। বড়সড় সম্ভাবনা আছে LaTeX দিয়েই আপনার এসাইনমেন্ট, রিপোর্ট সব জমা দেয়া লাগবে। আর পেপার সাবমিশন নেয়ও বেশিরভাগ কনফারেন্স আর জার্নালে ল্যাতেক দিয়েই। কাজেই সময় থাকতে শিখে নিন, বহুৎ সময় যাবে নাহলে আসার পরে শিখতে গিয়ে। বিশেষ করে শিখবেন  ইকুয়েশন লেখা, টেবল বানানো আর ছবি ঢুকানো।


### ল্যাতেক শিখতে চাইলে


- <https://www.overleaf.com> - অনলাইন ল্যাতেক এডিটর। শুরুতে শেখার জন্য খুবই ভালো। তবে সময়ের সাথে সাথে অফলাইন এডিটরে সুইচ করা ভালো। সাবমিশনের আগেরদিন আপনার ইন্টারনেট চলে গেলে, বা ওভারলিফ এর ওয়েবসাইট ডাউন হয়ে গেলে বিপদে পড়বেন নাহলে। এরকম হয়েছেও আগে।

- <https://en.wikibooks.org/wiki/LaTeX> - ল্যাতেক শেখার জন্য যা যা লাগে মোটামুটি সব এখানে পাবেন।

- <https://marketplace.visualstudio.com/items?itemName=James-Yu.latex-workshop> - আমি Visual Studio Code এ ল্যাতেক এর প্লাগইন ইন্সটল করে নিয়েছি, ওটা দিয়েই লিখি।


## Markdown


মার্কডাউন আমার ব্যক্তিগত মতে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিষগুলোর একটা। এক কথায় মার্কডাউন লেখার স্টাইলিং করার একটা ফরম্যাট। গিটহাবে যে রিডমি ফাইল দেখেন, সেটাও মার্কডাউনে লেখা হয়, আবার কনফারেন্সের রিভিউ বা রিভিউর প্রতিউত্তরগুলো যে লেখা হয় সেগুলোও মার্কডাউনেই। এমনকি আমি যে এই লেখাটা লিখেছি, সেটাও মার্কডাউনে। খালি একটা কনভার্টার দিয়ে সেটা ওয়েবসাইটে কনভার্ট করে ফেলেছি ওয়েবসাইটে রাখার আগে।


### মার্কডাউন শিখতে চাইলে


- মার্কডাউনের নানা রকম ফ্লেভার আছে, মানে কয়েকটা টাইপ আছে যেগুলোর কোনটা কোনটা কিছু কম বেশি ফিচার দেয়। তবে মূল ফিচারগুলো সব মার্কডাউনে একই। গিটহাব ফ্লেভারের মার্কডাউনটা হয়তোবা সবচেয়ে জনপ্রিয়, কাজেই ওটা দিয়ে শুরু করতে পারেন। - <https://guides.github.com/features/mastering-markdown>

- <https://marketplace.visualstudio.com/items?itemName=yzhang.markdown-all-in-one> - Visual Studio Code এর [মার্কডাউন প্লাগইন](https://marketplace.visualstudio.com/items?itemName=yzhang.markdown-all-in-one) আমি ব্যবহার করি মার্কডাউনে লেখার জন্য।


(পুরো লেখাটা মার্কডাউনে, ফেসবুকের ফরম্যাটিং জঘন্যরকমের বাজে, ক্লিক করে ফরম্যাটিং এর মতো ধৈর্য নাই আমার। )


সম্পাদনা: বার বার সম্পাদনা করে মডারেটর/এডমিন দের জ্বালানোর জন্য দুঃখিত, পোস্টটা বার বার সম্পাদনা করা লাগছে কারণ ফরম্যাটিং ভেঙ্গে যাচ্ছে যা করছি কেন জানি। আশা করি আর সম্পাদনা করা লাগবে না।


#HigherStudies


 Lander Hawes নামের একজন বিখ্যাত টিচার Simon এর একটা IELTS এর Band 9 Essay এবং University Essay এর মধ্যে একটা Analysis করেন। হুবহু নিচে উপস্থাপন করা হলঃ

Some people believe that nowadays we have too many choices. Too what extent do you agree or disagree with this statement?
Introduction: IELTS Band 9
It is often said that modern life presents us with an overwhelming number of choices. I completely agree with this, and I believe that the Internet and globalization are the two major factors involved.
Introduction: University level
It is often said that the modern life provides an overwhelming number of choices. In the most recent decades, there has been a significant acceleration in technological advancement leading to more variety of choice in almost every aspect of life: travel, work, entertainment and study. Equally, increasing levels of economic growth in Asia and other parts of the world have created new opportunities in these countries. This essay will examine two areas in more depth: the internet and instant access to media; secondly, globalization and greater access to international travel.
Comparison of the two introductions
Language
In a university essay personal pronouns (us, I) are considered informal, and are only used in certain circumstances. One way of reducing the frequency of their use is to use the passive voice.
In terms of word choices and phrasing, the Band 9 introduction is equivalent to university level. For example, the noun phrase ‘major factor’ is an effective academic collocation, and ‘overwhelming’ is a suitable adjective.
The university-level introduction uses the connecting adverb ‘Equally,’ to show the relationship between two sentences, as taught in IELTS.
The IELTS introduction uses a useful opening phrase: ‘It is often said…’. The university introduction contains two similar phrases for starting sentences: ‘In the most recent decades…’ and ‘This essay will examine…’.
Structure
The first sentence, often referred to as the opening statement, remains unchanged, as it is effective at reusing language from the question to provide a link between the question and the rest of the introduction.
In the university level introduction, the second and third sentence both provide background information to the question topic, and both give some indication as to why the topic is relevant and important.
The final sentence in the university introduction is more detailed than the IELTS introduction. This sentence is the thesis statement, and at university level it should present the topic of each main paragraph (the internet and globalisation), as well as indicating how the topic develops in each paragraph. This is because one function of the thesis statement is to map out the essay for the reader.
Paragraph 1: IELTS Band 9
It is undeniable that the Internet has led to a dramatic expansion in the number of choices that are available to us. The number of online media options, for instance, is now almost endless. There are countless websites offering entertainment, news, videos, on-demand TV and music streaming, many of which are free. I would argue that this abundance of media leads to confusion on the part of the average user, as we have to make so many decisions about the content that we consume. A personal example of this trend would be the fact that I had a choice of just four TV channels when I was a child, whereas I now have access to thousands of films and series through services like Netflix.
Paragraph 1: University level
It is undeniable that the Internet has led to a dramatic expansion in the number of choices that are available. The number of online media options, for instance, is now almost endless. There are countless websites offering entertainment, news, videos, on-demand TV and music streaming, many of which are free. There is evidence which suggests that this abundance of media leads to confusion on the part of the average user, as it necessary for users to make so many decisions about what to consume. Hollingworth (2002) provides statistics which show that Netflix users now spends fifteen minutes on average choosing what to watch. This is in contrast to the situation in the UK thirty years ago, when there were just four TV channels.
Comparison of the two paragraphs
Language
Again, as in the introduction, personal pronouns (us, I) aren’t used in university writing. Also, this means that the phrase ‘I would argue…’ has been replaced with ‘There is evidence…’ in order to introduce the main argument.
Equally, as in the introduction, the adjectives and adverbs, as well as the noun phrases used in the Band 9 introduction are suitably formal for university level. For example: ‘dramatic expansion’, ‘abundance of media’ and ‘number of choices’. ‘Whereas’ is an effective conjunction.
Structure
The most significant difference with the structure is that the university-level paragraph cites research to support its argument. A study by an academic called Hollingworth, published in 2002, is given as an in-text reference, and his conclusion is summarised. One of the key characteristic s of academic writing is not only that the writer must provide this kind of supporting evidence, but also that much academic writing involves the writer reporting on and commenting on the ideas and research of established academics and researchers.
Also, the use of the personal anecdote (A personal example…) is replaced with a more general remark about historical trends, as the personal anecdote is too informal for university level.

 The following post is from a graduate student at the University of Kentucky. This was his/her personal experience to get through the journey into the graduate program. This may help many of you.

---------------- ----------------- ---------------- ----------------
কিভাবে পিএইচডি অথবা মাস্টার্সে ভর্তির আবেদনের জন্য ভার্সিটি সিলেক্ট করবেন:
এই গ্রুপে প্রায়ই একটি কমন পোস্ট হচ্ছে “আমাকে কিছু ইউনিভার্সিটির নাম সাজেস্ট করুন যেখানে আমি ভর্তির আবেদন করলে 100% ফান্ডিং পেতে পারি।” আজ আমি আপনাদেরকে কিছু সাজেশন দেয়ার চেষ্টা করব যেটি আমার বেলায় খুব কাজে লেগেছে। আমার মাস্টার্স আর পিএইচডি দুইটাই আমি এই পদ্ধতি ফলো করে প্রতিবার তিন থেকে চারটি ইউনিভার্সিটি তে ফুল ফান্ডিং পেয়েছি।আমি নিচের স্টেপগুলো ফলো করেছিলাম।
১. US News & World Report ওয়েবসাইটে USA এর ইউনিভার্সিটি গুলোর ranking দেয়া থাকে।আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ঐ website থেকে আপনার সাবজেক্ট অনুযায়ী প্রতিটা ইউনিভার্সিটির নাম গুলো একটা জায়গায় লিখে ফেলবেন। তারপর website টিতেসেই ইউনিভার্সিটিগুলোর মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো দেখবেন আর দেখবেন acceptance rate কত।যদি দেখেন যে ওখানে acceptance rate খুবই হাই আর আপনার প্রোফাইল হচ্ছে মোটামুটি মানের, সেখানে আপনার চান্স পাওয়ার আশা কম।সেহেতু আপনি ঐ high profile ইউনিভার্সিটিগুলো কিছুটা এড়িয়ে যাবেন। তবে অন্তত ২-১ টা high profile university. তে অবশ্যই apply করবেন। কারণ বলা যায় না, আপনি ফান্ডিং পেয়েও যেতে পারেন ভাগ্য সহায় হলে।
২. অন্তত পাঁচ থেকে ছয়টি ইউনিভার্সিটি তে এপ্লাই করবেন এর মধ্যে এক-দুইটাতে এপ্লাই করবেন যেটাতে রিকয়ারমেন্ট হাই আপনার প্রোফাইলের তুলনায়।তিন-চারটা ইউনিভার্সিটি তে এপ্লাই করবেন যেখানে রিকোয়ারমেন্ট আপনার প্রোফাইলের সাথে হুবহু মিলে যায় কারণ সেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর ১-২টা ইউনিভার্সিটি তে apply করবেন যেখানে রিকয়ারমেন্ট আপনার প্রোফাইলে তুলনায় কম,কারন সেখানে আপনার funding পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
৩. কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তা ফাইনাল করার আগে প্রথমে কিছু ভার্সিটি প্রাইমারিলি সিলেক্ট করে ফেলবেন, যেখানে আপনার সাথে মোটামুটি মিলে, কিছুটা মিলে আর একদম পুরো হুবহু মিলে যায় এরকম অন্তত ৩০-৫০টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন।
৪. একবার আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলার পর আপনার কাজ হচ্ছে এইসব university গুলোর DGS আর Chair কে ইমেইল করা যে আপনি ওদের ডিপার্টমেন্ট এ এপ্লাই করতে ইচ্ছুক।এখন আপনি কি কি করতে পারেন।তারা আপনাকে বলবে যে হ্যাঁ হ্যাঁ এপ্লাই করো কিন্তু তার মানে এই না যে তারা আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে আপনি এপ্লাই করলে ওরা আপনাকে নিয়ে নিবে। কিন্তু আপনার যোগাযোগ করাটা অতি জরুরী আর strategic। কারণ হচ্ছে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন আর কিছু ইমেইল কনভারসেশন করবেন আপনার নামটা তাদের মনে থাকবে।তারা যখন এডমিশন কমিটিতে applicant list এ আপনার নাম দেখবে তখন কিছুটা হলেও আপনাকে নেয়ার চেষ্টা করব।
৫. এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে যে ইউনিভার্সিটি তে আপনি এপ্লাই করতে ইচ্ছুক ইউনিভার্সিটিগুলোর প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে জানার চেষ্টা করবেন। এর জন্যে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওদের cv ডাউনলোড করে পড়ে ফেলুন।দেখুন যে ওরা কোন কোন সাবজেক্টে research করছে সবচেয়ে বেশি। রিসার্চ টপিকগুলোরও একটা লিস্ট করে ফেলুন।এখন আপনার যদি research topic ওদের সাথে মিলে যায় তাহলে আপনি আপনার SOP লিখার সময় ওই ওই টিচার দের নাম গুলো উল্লেখ করবেন যাদের সাথে আপনার research ইন্টারেস্ট মিলে গেছে।আর যদি আপনার নিজেরই পাবলিশ করা কোন রিসার্চ পেপার থাকে, যেটা আপনার প্রফেসরদের ইন্টারেস্ট এর সাথে মিলে গেছে তাহলে তো সবচেয়ে ভালো। ঐ প্রফেসরদের email করুন। ফান্ডিং খুজতে যাবেন না, বরং তাদের research এ যে আপনার খুব ইন্টারেস্ট এটা লিখে ইমেইল করুন।
৬. এই সবগুলো কাজ করতে আপনার হাতে অন্তত এক থেকে দেড় মাস সময় রাখুন।রাতদিন প্রফেসরদের ইমেইল করবেন, তারা ইমেইলের রিপ্লাই দিলে আপনি সাথে সাথে ইমেইল back করুন।এরকম ছোট ছোট কিছু কাজ আসলেই funding পেতে কিছুটা সাহায্য করে।
৯. আর যে কাজটি কখনোই করবেন না যেটা হচ্ছে মানুষকে ধরে ধরে বলবেন না যে আমাকে কিছু ইউনিভার্সিটির নাম সাজেস্ট করুন যেখানে আমি এপ্লাই করলে ফুল ফান্ডিং পেতে পারি। No, Never।কারণ কেউ আপনার চেয়ে কম সিজিপিএ নিয়ে কোনো university তে funding পেলেও আপনি তার থেকে অনেক বেশি ভালো ব্যাকগ্রাউন্ড নিয়েও funding না পেতে পারেন।কারণ হচ্ছে প্রতিবছর applicants pool ডিফারেন্ট থাকে। ধরুন, এ বছর যদি applicant pool কম্পিটিটিভ না থাকে, তাহলে কম সিজিপিএ আর GRE score নিয়েও অনেকে টিকে যেতে পারে।কিন্তু আপনার বেলায় যদি এপ্লিকেন্ট পুল খুবই কম্পিটিটিভ হয়, তাহলে আপনার হয়তো funding পাওয়া মুশকিল হতে পারে ।এজন্যই আসলে আপনার চেয়ে কম সিজিপিএ নিয়েও কেউ funding পেলে এটা মনে করা উচিত না যে সে পেলে আমি তো অবশ্যই পাবো।এই ধারনাটা ভুল।
মূল কথা হচ্ছে আপনার জিআরই আর আইএলটিএস এর জন্য আপনি যতটুকু কষ্ট করেছেন,আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য আপনাকে ততটাই কষ্ট করতে হবে।আরেকজনের কথার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন না প্লিজ। এই ব্যাপারে আলসেমি করবেননা।শর্টকাটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।কেউ ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলে এটা আপনার কাজে আসার chance কম।আপনার নিজের কাজ আপনাকে নিজেকেই করতে হবে। উপরের এই strategy গুলো আমার অনেক কাজে লেগেছে। আশা করি আপনাদের ও কাজে লাগবে।

 Academic CV for Higher Study:


এখন এডমিশন সিজন, নেক্সট ফলের জন্য প্রফেসরদের ইমেইল করা শুরু হয়ে গেছে। তো ইমেইলের সাথে একটা সিভি (আসলে রেজ্যুমি, কিন্তু আমরা সিভি বলে অভ্যস্ত) এটাচ করতে হয়। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে হায়ার স্টাডি পারপাজে লেখা একাডেমিক সিভির কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি।
১। সিভিতে “মাল্টিকালারড টেক্সট” এভয়েড করার চেষ্টা করবেন। দেশে চাকুরির সিভিতে হয়তো অনেকে রং-চং ইউজ করেছেন, একাডেমিক পারপাজে সেগুলো অপ্রয়োজনীয়।
২। সিভিতে নিজের ছবি দেবেন না। উপরে ক্লিয়ারলি নিজের নাম এন্ড contact info (email, skype etc.) দিবেন। বাসার ঠিকানার দরকার নাই। লিংকডইন দিতে পারেন (if it gives additional info that is not in the CV), অন্যথায় দরকার নেই। সিভিতে মোস্ট ইউজড ডোমেইনের লিংক (যেমন লিংকডইন লিংক) ছাড়া কোন লিংক embed করবেন না, স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার চান্স আছে। প্লেইন টেক্সটে লিখতে পারেন। যেমনঃ আপনার নিজস্ব ওয়েবসাইটঃ rayhan.somedomain.com এটাকে লিখুনঃ rayhan<dot>somedomain<dot>com
৪। সাধারণত নামধাম ছাড়া পুরো সিভিতে একই স্টাইলের ফন্ট রিকমেন্ডেড হলেও দেখতে সুন্দর লাগার জন্য টাইটেল, সাবটাইটেল সাধারণত একটু ভিন্ন সাইজ/স্টাইল হতে পারে। সেরকম করলে consistent থাকুন (সব টাইটেল একই স্টাইল, সব নরমাল টেক্সট ভিন্ন, কিন্তু একই স্টাইল এভাবে)
৫। Education সেকশনে স্কুল-কলেজ redundant, যদি মাস্টার্সে এনরোলড থাকেন তবে সেটাও লিখুন।
৬। Research interest অবশ্যই যেই প্রফেসরকে মেইল করছেন তার ইন্টারেস্ট অনুযায়ী মডিফাই করুন (নতুন কিওয়ার্ড/ পুরোনো কিওয়ার্ড রিফ্রেজিং করুন)। একই ইন্টারেস্ট সব প্রফের জন্য খাটবেনা। রিসার্চ ইন্টারেস্ট ৩-৪ টার মধ্যে সীমাবদ্ধ রাখুন।
৭। Relevant courses এমনভাবে সাজান যেন তা আপনার রিসার্চ ইন্টারেস্টকে সাপোর্ট করে। সবচে কমন ভুল হচ্ছে chronologically সাজানো (৪-২ এর কোর্স, এরপর ৪-১ এর কোর্স ইত্যাদি)। প্রফেসর আপনার বুয়েটের কারিকুলাম নিয়ে বসে নাই, সো এইভাবে সাজানো মিনিংলেস, এবং একই কারণে শুধু কোর্স নাম্বারও মিনিংলেস (কোর্সের টাইটেল লিখুন)। যে কোর্স আপনার রিসার্চে সবচে রিলেভেন্ট সেটা সবার আগে লিখুন। যেটা একটু কম রিলেভেন্ট সেটা পরে। যেসব কোর্স সবাই করে (EEE তে এসি-ডিসি, ইলেক্ট্রনিক্স) এন্ড যেগুলো রিলেভেন্ট না (আপনি IC testing এর রিসার্চে আগ্রহী, power plant কোর্স এখানে অপ্রাসঙ্গিক) সেগুলা বাদ দিন।
৮। Research experience & publication এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রফেসর আপনার মেইলেই CG, GRE, TOEFL এর মত ইনফো দেখতে পায়, এরপরেও সিভিতে ক্লিক করার মেইন উদ্দেশ্য হল রিসার্চ প্রোফাইল দেখা। সময় নিয়ে নিজের কাজ সুন্দরভাবে উপস্থাপন করুন। অনেকে research work/experience এবং publication দুইটা সেকশন করে, স্পেশালি একাধিক পাবলিকেশন থাকলে। কারো আন্ডারগ্রাডে পাবলিকেশন না থাকলেও থিসিসের জন্য রিসার্চ করা হয়, সেটুকুই সুন্দরভাবে উপস্থাপন করুন। কোন সাবমিশন under review/accepted but not published yet হলেও মেনশন করুন। ইভেন যদি কোন পাবলিকেশনবিহীন রিসার্চ প্রজেক্টেও কিছুদিন ইনভলভড থাকেন, সেটাও লিখুন। মোটকথা, যেটুকুই সম্বল আছে, সেটা নিয়েই আপনাকে লড়তে হবে।
৯। Skill সেকশনে MS Word, MS Powerpoint টাইপ স্কিল বাদ দিন (Come on, you are applying for MSc or PhD!!!)। বরং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, টুলস যে শিখেছেন সেইসবে ফোকাস করুন। স্কিল সেকশন সাজানো আসলে অনেক ডিটেইল একটা টপিক, এই পোস্টে সেটাতে বিস্তারিত যাচ্ছিনা।
১০। Achievement and awards সেকশনে বেসিক্যালি ইউনিভার্সিটি লেভেলের এচিভমেন্ট লিখুন। ক্লাস ৫, ৮ এ যে বৃত্তি পাইছিলেন, ঐটা ভুলে যান যদি কলেজ লাইফে খুব ভালো কোন পুরষ্কার (জাতীয় প্রতিযোগিতা, অলিম্পিয়াড) পেয়ে থাকেন তাহলে দিতে পারেন, যদিও এইগুলা মূলত আন্ডারগ্রাড এডমিশনের জন্য, গ্রাড লেভেলে খুব একটা কাজে আসেনা।

 


টোফেল পরীক্ষা সহজ পরীক্ষা। কীভাবে এই পরীক্ষায় সহজে বেশ ভালো স্কোর করা যায় সে সম্পর্কে একটা পোস্ট দিচ্ছি। এটা প্রিপারেশন প্ল্যান না। এটা একটা স্ট্র‍্যাটেজি গাইড+ওয়াকথ্রু। যার যেভাবে ইচ্ছা হয় সেভাবে এই গাইডটাকে ব্যবহার করবেন। কারো উপকার করতে পারলে ভাববো পোস্টটা স্বার্থক হয়েছে। আর কথা না বাড়িয়ে শুরু করছি।

যা যা জিনিস আপনার সংগ্রহ করতে হবে:
১) Official Guide to TOEFL এর পিডিএফ�২) TPO সফটওয়্যার�৩) ইউটিউবের ১ টা চ্যানেল: English Lessons with Adam- Learn English [engvid]
এগুলো আপনি যেখানে পাবেন:
১) ফাইল সেকশনে আপলোড করা হবে�২) এই লিংকে গিয়ে নামিয়ে নিন:�https://mahbubhimu.wordpress.com/…/toefl-tpo-download-and-…/�৩) ইউটিউবে সার্চ করে বের করুন
এগুলো যোগাড় করার পর করণীয়:
১) প্রথমেই TPO সফটওয়্যার ইন্সটল করে নিন�২) এবার TPO থেকে একটা reading আর একটা listening পরীক্ষা দিয়ে ফেলেন�৩) এবার Official Guide থেকে স্কোরিং চার্ট দেখে নিজের রিডিং আর লিসেনিং এর raw স্কোরকে স্কেলড স্কোরে রুপান্তর করুন। নিজের অবস্থা বুঝতে পারবেন।�৪) তারপর একটা ফোন নিয়ে বসে একটা স্পিকিং সেকশন দিয়ে ফেলেন। রেকর্ড করে নিবেন ফোনে।�৫) Official Guide থেকে speaking scoring rubric দেখে বুঝে নেন কাহিনী কী। তারপর নিজেকে মার্কস দিন রেকর্ডিং শুনে।�৬) writing দেন একটা। essay দুইটা কপি করে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ডে। প্রথমটা লেখার পর কপি করে ওয়ার্ডে পেস্ট করবেন। তারপর আবার TPO তে ঢুকে ওই টেস্টে গিয়ে রাইটিং এর প্রথমটা স্কিপ করে দ্বিতীয়টা লিখবেন, কপি করবেন। একবারে দুইটা কপি করা যায় না।�৭) Official Guide থেকে writing scoring rubric দেখে নিজেকে মার্কস দিন।
*** নিজের উপর দয়া করে স্পিকিং, রাইটিং এ বেশি মার্কস দিবেন না। তাহলে আপনারই ক্ষতি হবে। যা পাবেন তাই দিবেন।
এইতো আপনি জেনে গেলেন আপনার বর্তমান অবস্থা কী। কিন্তু সাথে এটাও জানলেন যে কোথায় কোথায় ঘাটতি, কিসে মার্ক কাটা গেলো। তাই কোথায় উন্নতি করতে হবে তা বুঝতে পারলেন। এবার প্রিপারেশন শুরু করা যায়।
কীভাবে প্রিপারেশন নিবেন:
Reading:�
১) TPO থেকে মনোযোগ সহকারে ১৭ টা টেস্টের রিডিং অনুশীলন করে ফেলেন। এতেই হয়ে যাবে। রিডিং খুবই সোজা সেকশন। ইভেন কোশ্চেনের পাশে প্যাসেজ দেওয়া থাকে।
Listening:
১) আপনার অতি দ্রুত নোট নেওয়া শিখতে হবে। নোট নেওয়ার টিপস পরে দেওয়া আছে। দেখে নিবেন।�২) কোন ইনফরমেশন মিস হয়ে গেলে ঘাবড়াবেন না। পরেরটাতে মনোযোগ দিন। যেটা এই মুহূর্তে বলতেছে সেটার নোট নেন। আগের মিস হওয়াটা ছেড়ে দেন। নাহলে আগেরটাও ঠিকভাবে নোট নিতে পারবেন না, এটাও শুনতে পারবেন না। ক্ষতি হবে বেশি।�৩) আমি মনে রাখতে পারবো- এরকম ভেবে নোট না নেওয়ার দু:সাহস দেখাবেন না। আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। মিস হবেই। চাইলে প্র‍্যাকটিস করে দেখতে পারেন যে নোট না নিলে কত আসে মার্ক। দেখবেন খারাপ করবেন। নোট নেওয়ার মেইন আইডিয়া হলো যে ওই শব্দগুলা দেখলে কাহিনীটা মনে পড়ে। এটা আপনার করতেই হবে
speaking:
�১) পরিচিত কারো সাথে কথা বলে স্পিকিং এ খুব একটা উন্নতি করতে পারবেন না। হাস্যকর শোনালেও এটা সত্যি। টোফেল পরীক্ষায় কোন মানুষের সাথে কথা বলতে হয় না। কম্পিউটারে ভয়েস রেকর্ড করে। এর জন্য সবচেয়ে ভালো প্র‍্যাকটিস হচ্ছে আয়নার সামনে কথা বলা প্র‍্যাকটিস করা। টপিক সামনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে একা একা কথা বলেন। ট্রাস্ট মি এটা বেশি কাজে দিবে।
২) স্পিকিং এর নোট সবচেয়ে ইম্পর্ট্যান্ট। প্রোপার নোট না থাকলে আপনি ভালো করতে পারবেন না। নিয়ম শেষে দেওয়া আছে। দেখে নিবেন।
writing:
�১) ওয়ার্ড কাউন্ট মাথায় রাখতে হবে। প্রথম কোশ্চেনে ২২৫ ওয়ার্ড চায়। আপনি লিখবেন ২৭৫-৩০০।�২) দ্বিতীয়তে ৩০০ চায়। আপনি লিখবেন ৩৭৫-৪০০।�৩) complex, compound sentence structure খুব ভালো ভাবে রিভিউ করে নেন। ওরা এই জিনিসে জোর দেয় খুব বেশি।�৪) গ্রামার মিসটেক করা যাবে না। এটা করলে মার্ক খুব কম আসবে। সাবধান।�৫) কানেক্টিং ওয়ার্ডস পড়বেন ১০-১৫ টা। কাজে দিবে।
কিছু এক্সট্রা টিপস:
১) রিডিং এ একেকটা প্যাসেজ ৫ মিনিট সময় নিবেন পড়ার জন্য। প্রথমেই কোশ্চেনে যাবেন না। প্যাসেজ পড়ে কোন কিছু নোট করতে হবে না। জাস্ট মেইন কাহিনীটা ধরতে হবে।
উদাহরণ: আচ্ছা ফার্স্টে বলছে এন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে। সেকেন্ড প্যারায় বলছে এক লোক গবেষনা করে কারণ বের করছে। ২ টা কারণ আছে। দেন পরের প্যারায় আরেক লোক বলছে কারণ আরো থাকতে পারে। এ আরো দুইটা কারণ বলছে। ফোর্থ প্যারায় লেখক বলছে কার কারণ বেশি ঠিক। কেন ঠিক। লাস্টে গিয়ে বলছে আমরা অনেক বড় বাঁশ খাবো বরফ গলার কারণে।
জাস্ট এরকম করে মেইন কাহিনীটা বুঝে নিবেন।
২) লিসেনিং এ কনসেন্ট্রেশন একদম পিনপয়েন্টে ধরে রাখা টাফ। খেয়াল রাখবেন যেন রেকর্ডিং শুনার সময় আকাশ কুসুম চিন্তা না আসে। মন অন্যদিকে চলে গেলে মিস করবেন ইনফরমেশন। এজন্য আপনি এক নাগাড়ে খাতার দিকে তাকিয়ে থাকবেন। স্ক্রিনে দেখবেন না। কানে কথা আসবে, হাতে লিখে ফেলবেন। আর কিছু ভাববেন না।
লিসেনিং এর নোট নেওয়ার উপায়:
১) একেকটা কাজকে একেকটা ওয়ার্ডে লিখবেন। এজন্য ইউটিউবে Adam এর ভিডিও দেখবেন। সে ভালো এক্সপ্লেইন করে।�২) ওয়ার্ডের থেকে ওয়ার্ডে তীর চিহ্ন দিবেন। এতে বুঝা সহজ হবে, লেখায় গতি আসবে।�৩) হাতের লেখা ফাস্ট করবেন। একদম মেশিনের মত লিখবেন। একটা বাক্য বলার সময়ের ভিতর যেন ২-৩ টা শব্দ লিখে শেষ করতে পারেন।�৪) কারণ, সমস্যা, উদ্দেশ্য, উপায় ইত্যাদির দিকে খেয়াল রাখবেন। এগুলা থেকে প্রশ্ন আসে। কত সালে যুদ্ধ হইছে জানতে চাবে না। কেন হইছে সেটা জিজ্ঞেস করবে।
স্পিকিং এর নোট নেওয়ার উপায়:
১) প্রথম কোশ্চেনে মাত্র ১৫ সেকেন্ড সময় থাকে। আপনি কোশ্চেন শুরু হওয়ার আগেই খাতায় এরকম করে নিবেন:�_________
_________�__________
_________�__________
এই ড্যাশ টেনে নিবেন। এতে করে পার্ফেক্টলি চিন্তা করতে পারবেন। ড্যাশে এগুলো লিখবেন:
Topic
Reason 1�Example 1
Reason 2�Example 2
উদাহরণ দেখেন:
প্রশ্ন- Pick a place you like to visit often. Explain why you go there.
আপনার নোট:
Hatirjhil
Dhk cngstd, HJ opn spce�Beside the lake
Like to ride boat�No water Dhk, boat service HJ
২) এইটাতেও মাত্র ১৫ সেকেন্ড। আগেরটার মত নোট করবেন। Topic এর জায়গায় লিখবেন সাপোর্ট অথবা এগেইন্সট।
৩) এভাবে নোট করবেন:
Article. Speaker�______ _______�______ _______�______ _______
উদাহরণ: আর্টিকেল ২-৩ টা পয়েন্ট বলবে। স্পিকার এর বিরুদ্ধে বা পক্ষে বলবে।
আপনার নোটে আরটিকেলের পয়েন্টগুলা লিখে নিবেন শর্টে নিচে নিচে। তারপর স্পিকার যা বলে, তা ওই পয়েন্টের সাথে মিলায় লিখবেন।
৪) ৩ এর মত সেম।
৫) ৫,৬ ও প্রায় সেম। Article speaker এর জায়গায় speaker 1, speaker 2
৬) নোট দেখে বলা অভ্যাস করবেন। নোটের দিকে তাকায় তাকায় ভাববেন কী বাক্য বলা যায় জোস।
রাইটিং এর নোটের উপায়:
১) প্রথম কোশ্চেনের জন্য Adam এর ভিডিও দেখুন�২) দ্বিতীয় কোশ্চেনের জন্য Adam এর ভিডিও দেখবেন। ইন্ট্রোডাকশন ফলো করে বাকিটা লিখবেন।
পরীক্ষার দিনে করণীয়:�১) গ্লুকোজ পানিতে মিশায়ে নিবেন। মাঝে ওইটা খাবেন দ্রুত এনার্জি দিবে।�২) হলে ঢোকার আগে টয়লেট সেরে নেন। নাহলে পরে বের হতে দিবে না, ঝামেলা করবে।�৩) ২ টা পেন্সিল নিয়ে নিবেন। লিসেনিং এ অনেক নোট নিতে হয়। মাঝে পেন্সিল ভেঙ্গে গেছিল আমার। রিফিল আসতে আসতে অনেক কিছু লিখতে পারি নাই প্রোপারলি। শিস দুই আঙ্গুলে ধরে লিখছি।�৪) দরজার কাছের সিটে বসবেন। আগে পরীক্ষা শুরু করতে পারবেন। যত ভিতরে বসবেন তত পরে শুরু হবে। সবচেয়ে বাইরে বসার চেষ্টা করবেন।�৫) রিডিং আর লিসেনিং দ্রুত করবেন। স্পিকিং সেকশন যেন আপনার আগে কেউ শুরু করতে না পারে। নাহলে তার কথার কারণে আপনি লিসেনিং এ বাঁশ খাবেন।�৬) সবচেয়ে ভালো হয় যদি আপনি স্পিকিং একা একা শেষ করতে পারেন। অনেকের কথার মধ্যে কথা বলা টাফ। চেষ্টা করবেন যেন অন্যদের লিসেনিং শেষ হওয়ার আগে আপনার স্পিকিং শেষ হয়ে যায়।�৭) রাইটিং এ বেশি ওয়ার্ড লিখবেন না। আর দ্রুত নোট করবেন। নাহলে আপনি চেক করার সময় পাবেন না। বানান ভুল গ্রামার ভুলে অনেক মার্ক যায়।�৮) নিজের এবিলিটির ভিতর থাকবেন। যে শব্দের উচ্চারণ জানেন না সেটা বলতে যাবেন না। যেটার বানান শিওর না, লিখবেন না।�৯) বেশি দ্রুত করতে গিয়ে ভুল করবেন না।�১০) একসেন্ট করার কোন প্রয়োজন নাই। আমার একসেন্ট খ্যাত বাঙাল একসেন্ট। ব্রিটিশ একসেন্ট ওলা মানুষের চেয়ে আমি ফ্লুয়েন্টলি বলতে পারি। পয়েন্ট হচ্ছে না থেমে ফ্লুয়েন্টলি বলে যাওয়া। জড়তা না থাকা। TOEFL means test of English as FOREIGN language. FOREIGN. They don't expect you to have native accent.
কারো কাজে লাগলে খুশি হবো, ধন্যবাদ!
Source: higherstudyprep.com
May be an image of text that says 'TOEFL এর অদ্যোপান্ত- ম্যাটেরিয়ালস ও টিপস'
8080
1 Comment
Like
Comment
Newer Posts Older Posts Home

POPULAR POSTS

  • University selection
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য
  • TOEFL
  • How to write research Proposal
  • IELTS Speaking Tips
  • SOP sample
  • How to mail professors
  • How to write SOP
  • Academic CV

Categories

  • Application 1
  • CV 2
  • IELTS 6
  • Mailing 3
  • Research_proposal 1
  • SOP 3
  • TOEFL 1
  • University selection 1

Advertisement

Contact form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

  • January 2022 (1)
  • November 2021 (2)
  • September 2021 (3)
  • July 2021 (1)
  • June 2021 (16)
  • May 2021 (2)
Powered by Blogger.

Report Abuse

  • Home
  • Home
  • Study materials links
  • University list

Contributors

  • Nahid-vision
  • Rafe Zayed
  • Sumaiya Saima Sharmi
  • Unknown

Popular Posts

  • University selection
  • Ielts preparation
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য

Trending Articles

  • University selection
  • পিএইচডিতে আসার আগে যেগুলো শেখা উচিৎ
  • IELTS এর Essay এবং University Essay এর মধ্যে লিখার পার্থক্য
  • TOEFL

Designed by OddThemes | Distributed By Gooyaabi