Academic CV

 Academic CV for Higher Study:


এখন এডমিশন সিজন, নেক্সট ফলের জন্য প্রফেসরদের ইমেইল করা শুরু হয়ে গেছে। তো ইমেইলের সাথে একটা সিভি (আসলে রেজ্যুমি, কিন্তু আমরা সিভি বলে অভ্যস্ত) এটাচ করতে হয়। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে হায়ার স্টাডি পারপাজে লেখা একাডেমিক সিভির কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি।
১। সিভিতে “মাল্টিকালারড টেক্সট” এভয়েড করার চেষ্টা করবেন। দেশে চাকুরির সিভিতে হয়তো অনেকে রং-চং ইউজ করেছেন, একাডেমিক পারপাজে সেগুলো অপ্রয়োজনীয়।
২। সিভিতে নিজের ছবি দেবেন না। উপরে ক্লিয়ারলি নিজের নাম এন্ড contact info (email, skype etc.) দিবেন। বাসার ঠিকানার দরকার নাই। লিংকডইন দিতে পারেন (if it gives additional info that is not in the CV), অন্যথায় দরকার নেই। সিভিতে মোস্ট ইউজড ডোমেইনের লিংক (যেমন লিংকডইন লিংক) ছাড়া কোন লিংক embed করবেন না, স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার চান্স আছে। প্লেইন টেক্সটে লিখতে পারেন। যেমনঃ আপনার নিজস্ব ওয়েবসাইটঃ rayhan.somedomain.com এটাকে লিখুনঃ rayhan<dot>somedomain<dot>com
৪। সাধারণত নামধাম ছাড়া পুরো সিভিতে একই স্টাইলের ফন্ট রিকমেন্ডেড হলেও দেখতে সুন্দর লাগার জন্য টাইটেল, সাবটাইটেল সাধারণত একটু ভিন্ন সাইজ/স্টাইল হতে পারে। সেরকম করলে consistent থাকুন (সব টাইটেল একই স্টাইল, সব নরমাল টেক্সট ভিন্ন, কিন্তু একই স্টাইল এভাবে)
৫। Education সেকশনে স্কুল-কলেজ redundant, যদি মাস্টার্সে এনরোলড থাকেন তবে সেটাও লিখুন।
৬। Research interest অবশ্যই যেই প্রফেসরকে মেইল করছেন তার ইন্টারেস্ট অনুযায়ী মডিফাই করুন (নতুন কিওয়ার্ড/ পুরোনো কিওয়ার্ড রিফ্রেজিং করুন)। একই ইন্টারেস্ট সব প্রফের জন্য খাটবেনা। রিসার্চ ইন্টারেস্ট ৩-৪ টার মধ্যে সীমাবদ্ধ রাখুন।
৭। Relevant courses এমনভাবে সাজান যেন তা আপনার রিসার্চ ইন্টারেস্টকে সাপোর্ট করে। সবচে কমন ভুল হচ্ছে chronologically সাজানো (৪-২ এর কোর্স, এরপর ৪-১ এর কোর্স ইত্যাদি)। প্রফেসর আপনার বুয়েটের কারিকুলাম নিয়ে বসে নাই, সো এইভাবে সাজানো মিনিংলেস, এবং একই কারণে শুধু কোর্স নাম্বারও মিনিংলেস (কোর্সের টাইটেল লিখুন)। যে কোর্স আপনার রিসার্চে সবচে রিলেভেন্ট সেটা সবার আগে লিখুন। যেটা একটু কম রিলেভেন্ট সেটা পরে। যেসব কোর্স সবাই করে (EEE তে এসি-ডিসি, ইলেক্ট্রনিক্স) এন্ড যেগুলো রিলেভেন্ট না (আপনি IC testing এর রিসার্চে আগ্রহী, power plant কোর্স এখানে অপ্রাসঙ্গিক) সেগুলা বাদ দিন।
৮। Research experience & publication এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রফেসর আপনার মেইলেই CG, GRE, TOEFL এর মত ইনফো দেখতে পায়, এরপরেও সিভিতে ক্লিক করার মেইন উদ্দেশ্য হল রিসার্চ প্রোফাইল দেখা। সময় নিয়ে নিজের কাজ সুন্দরভাবে উপস্থাপন করুন। অনেকে research work/experience এবং publication দুইটা সেকশন করে, স্পেশালি একাধিক পাবলিকেশন থাকলে। কারো আন্ডারগ্রাডে পাবলিকেশন না থাকলেও থিসিসের জন্য রিসার্চ করা হয়, সেটুকুই সুন্দরভাবে উপস্থাপন করুন। কোন সাবমিশন under review/accepted but not published yet হলেও মেনশন করুন। ইভেন যদি কোন পাবলিকেশনবিহীন রিসার্চ প্রজেক্টেও কিছুদিন ইনভলভড থাকেন, সেটাও লিখুন। মোটকথা, যেটুকুই সম্বল আছে, সেটা নিয়েই আপনাকে লড়তে হবে।
৯। Skill সেকশনে MS Word, MS Powerpoint টাইপ স্কিল বাদ দিন (Come on, you are applying for MSc or PhD!!!)। বরং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, টুলস যে শিখেছেন সেইসবে ফোকাস করুন। স্কিল সেকশন সাজানো আসলে অনেক ডিটেইল একটা টপিক, এই পোস্টে সেটাতে বিস্তারিত যাচ্ছিনা।
১০। Achievement and awards সেকশনে বেসিক্যালি ইউনিভার্সিটি লেভেলের এচিভমেন্ট লিখুন। ক্লাস ৫, ৮ এ যে বৃত্তি পাইছিলেন, ঐটা ভুলে যান যদি কলেজ লাইফে খুব ভালো কোন পুরষ্কার (জাতীয় প্রতিযোগিতা, অলিম্পিয়াড) পেয়ে থাকেন তাহলে দিতে পারেন, যদিও এইগুলা মূলত আন্ডারগ্রাড এডমিশনের জন্য, গ্রাড লেভেলে খুব একটা কাজে আসেনা।

0 Comentarios