Ebl Acqua card gaining procedure

 এই পোস্টে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি কিভাবে আপনি ইবিএল ভিসা লাইফস্টাইল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডটি অর্ডার করবেন, কার্ডটি পেতে আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, কত টাকা খরচ হবে এবং এই কার্ড ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে 

আশা করি আপনাদের ভালো লাগবে 


ইবিএল ভিসা লাইফস্টাইল প্রিপেইড কার্ড কি?


এই ভিসা লাইফস্টাইল কার্ডটি হচ্ছে ইবিএল কর্তৃক ইস্যুকৃত একটি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড যেটি ভিসা নেটওয়ার্ক ব্যবহার করে।


কার্ডটি যেভাবে নিতে পারবেন: 


আপনি কোন অ্যাকাউন্ট ছাড়াই যে কোন EBL শাখা থেকে এই কার্ডটি পেতে পারেন তখন আপনার এই কার্ড থেকে শুধুমাত্র পেমেন্ট দিতে পারবেন কিন্তু পেমেন্ট নিতে পারবেন তবে আপনি যদি পেমেন্ট দিতে এবং নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একাউন্ট করতে হবে 


কাস্টমাইজড এবং নন-কাস্টমাইজড কার্ড কি: 


দুই রকমের কার্ড হয়। দুটো একই ধরনের। তবে আপনি যদি কাস্টমাইজড কার্ড নেন তাহলে কাস্টমাইজড কার্ডে আপনার নাম লিখা থাকবে। খুব জরুরী না হলে আমি সাজেস্ট করব আপনি কাস্টমাইজড কার্ড নিন। আর না হলে নন-কাস্টমাইজড টা নিয়ে নিন।


আমার নামের কাস্টমাইজড কার্ড - কাস্টমাইজড হলে আরেকটা ছোট ফর্ম পূরণ করতে হয় যেভাবে আপনি কার্ডে আপনার নাম লিখা চান। এই কার্ড পেতে এক/দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। কার্ড ব্রাঞ্চে আসলে মেসেজ পাবেন মোবাইলে। পরে ব্রাঞ্চে গেলে আপনাকে কার্ডের পিন দিবে। আর আপনি যদি পাসপোর্টে এন্ডোর্স করতে চান তাহলে সাথে করে পাসপোর্ট নিয়ে যাবেন এবং বলবেন আপনি এন্ডর্স করতে চান। তাহলে তারা আপনার কার্ডে এন্ডর্স করে দিবে। এইটা জাস্ট একটা লিমিট যে আপনার পাসপোর্টের অনুকূলে কি পরিমাণ ডলার আপনি ব্যবহারের অনুমোদন পেয়েছেন 


এখানে একটি কথা আপনি প্রতিবছর এন্ডর্স  লিমিট পাবেন ১২ হাজার ডলার তবে আপনার যদি এর থেকেও বেশি লাগে তাহলে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে 


নন-কাস্টমাইজড হলে ওইদিনই কার্ড নিতে পারবেন। তবে অপেক্ষা করতে হয় কার্ড এক্টিভেট হতে ।


কার্ডে টাকা বা ডলার লোড : 


কার্ডে টাকা জমা করে ডলার লোড করা সহজ। আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা দেয়ার স্লিপ পাবেন। সাধারণত ২০ হাজার নিচে হলে ক্রেডিট কার্ড বিল দেয়ার স্লিপ দিয়েই এই কার্ডে টাকা জমা দিতে পারবেন। এর উপরে হলে প্রিপেইডের জন্য আলাদা স্লিপ আছে। ব্যাংকের কাউকে জিজ্ঞেস করলেই হবে।


টাকা জমা দিতে টাকার ঘর পূরণ করুন। আর ডলার লোড করতে হলে ওইদিনের এক্সচেঞ্জ রেট লিখে মোট টাকা লিখে দিলেই হবে। ওরা ওই রেট অনুযায়ী সমমানের ডলার লোড করে দিবে।


সুবিধা : 


১. আপনার যখন ই প্রয়োজন তখন টাকা পুনরায় লোড করতে পারবেন 

২. ডূয়েল কারেন্সি কার্ড মানে এতে একই সাথে টাকা ও ডলারে লেনদেন করা যাবে।

৩. বিশ্বের যেকোন ভিসা সাপোর্টেড এটিএম ও POS এ ব্যবহার করা যাবে

৪. এটি দিয়ে দেশি ও বিদেশি সাইটে কেনাকাটা করা যাবে

৫. পাসপোর্টে এন্ডোর্স করে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যাবে

৬. ইবিএল এর কার্ডের জন্য দেয়া সকল অফারও এই কার্ড দিয়ে উপভোগ করা যাবে

৭. ইবিএল এর এটিএম থেকে টাকা উত্তোলন একদম ফ্রি

৮. দেশের যেকোন ভিসা সাপোর্টেড এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারবেন (চার্জ প্রযোজ্য)

৯. নিয়মিত ইবিএল এর বিভিন্ন অফার থাকে (রেস্টুরেন্ট, হোটেল, এয়ার টিকেট ইত্যাদি)

১০.ট্রানজেকশন এলার্ট 


গ্রহণযোগ্যতা: বিশ্বজুড়ে তার মানে আপনি সারাবিশ্বে অনলাইন পেমেন্ট করতে এবং নিতে পারবেন


মেয়াদ: 3 বছর


মুদ্রা: BDT এবং USD 


চার্জ: ৩ বছরের জন্য অ্যানুয়াল চার্জ ১১৫০ টাকা - কোন বার্ষিক রিনিউয়াল ফি নেই এবং প্রতিবছর এস.এম.এস চার্জ ২৩০ টাকা


কার্ডটি পাওয়ার জন্য আপনার যোগ্যতা: 

১. একজন বাংলাদেশী নাগরিক হতে হবে 

২. ন্যূনতম 18 বছর বয়স


কার্ডটি নিতে আপনার যেসকল ডকুমেন্ট লাগবে: 


১. EBL প্রিপেইড কার্ডের আবেদন ফরম পূরণ 

২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 

৩. এনআইডির বৈধ ফটোকপি 

৪. আন্তর্জাতিক লেনদেন করতে চাইলে পাসপোর্টে এন্ডোর্স করতে হবে তারমানে অনুমোদনের জন্য বাধ্যতামূলক বৈধ পাসপোর্ট লাগবে

৫.  সম্পন্ন কেওয়াইসি ফর্ম ( কেওয়াইসি চেক হল অ্যাকাউন্ট খোলার সময় এবং পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে ক্লায়েন্টের পরিচয় শনাক্ত ও যাচাই করার বাধ্যতামূলক প্রক্রিয়া )


তো এই ছিল মূলত আমার EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ভিসা লাইফস্টাইল প্রিপেইড কার্ড এর অভিজ্ঞতা 

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 


#EBL

#visacard

#LifeStylePrepaidCard

1 Comentarios

  1. অনেক প্রয়োজনীয় তথ্য সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

    ReplyDelete