ভিসাপ্রাপ্ত সকলকে অভিনন্দন। USA এর উদ্দেশ্যে যাত্রায় অনেকেরই প্রথম বিমানভ্রমণ এর অভিজ্ঞতা হবে অথবা ইন্টারন্যাশনাল বিমানভ্রমণ হবে। এবং এই জার্নি সাধারণত ২৪+ ঘন্টার হয়। সবার জন্য অল্প কিছু কথা-
১. অনেককেই দেখা যায় খুব ফর্মাল ড্রেসআপ করে, একেবারে ফিটফাট হয়ে রওনা হন। তারা অবশ্যই ভোগান্তির স্বীকার হয়! আপনার জামাকাপড়, জুতা হতে হবে সর্বোচ্চ আরামদায়ক। লম্বা সময় বসে থাকতে যেন আপনার অস্বস্তিতে না পরতে হয়। এবং যে এলাকায় যাবেন সেখানে সম্ভাব্য টেম্পারেচার কত দেখে নিবেন। সেই অনুযায়ী কাপড় পরবেন অথবা ক্যারিঅন এ নিবেন। অনেকের পৌঁছানোর পরপরই টুকটাক শপিং এ বেরোতে হয়। সেক্ষেত্রে লাগেজ বা ক্যারিঅন এর ব্যাগটা এভাবে গুছাবেন যেন যেয়েই ইম্পরট্যান্ট কিছু খুঁজে পেতে ঢাউস লাগেজ তোলপাড় না করতে হয় অথবা অন্যকেউ গুছিয়ে দিয়েছে বলে আপনি জানেন না।
২. টিকেট বুকিং এর পরেই সীট সিলেক্ট করে নেয়া ভালো। ফিন্যান্সিয়াল ইস্যু না থাকলে পছন্দমত সীট-ই পারচেজ করতে পারেন ট্রানজিট এর পরের ফ্লাইট টার জন্য। যেহেতু ওটাই সবচেয়ে লম্বা হয়। আর ডমেস্টিক ফ্লাইট বা ট্রেন থাকলে অবশ্যই ওটার সীট, ব্যাগেজ ডিটেল জেনে নিবেন। ট্রানজেকশন এর জন্য ডুয়াল কারেন্সি কার্ড রাখবেন সাথে বা যেটা আপনি ইউজ করতে পারবেন। ওয়াইফাই কিনতে বা যেকোনো দরকারে লাগবে।
৩. নয়েজ ক্যান্সেলিং হেডফোন ক্যারি করবেন। ট্রাভেল পিলো ভালোমানের টা নিবেন। বাতাস দিয়ে ফুলানো টা দামে কম হলেও কাজে শূন্য। চার্জ দেয়ার সুবিধা পাবেন এয়ারপোর্ট এবং প্লেন দুই জায়গাতেই। তবুও ফুল চার্জ দিয়ে নিবেন এবং পাওয়ারব্যাংক থাকলে আরো সুবিধা। তবুও জার্নির আগে চেক করবেন পাওয়ার পোর্ট আছে কিনা আপনার সীট এ। বই, পাজল টুকটাক কিছু নিয়ে নিতে পারেন। লম্বা সময় এসি তে থাকা লাগবে।পকেট বা ক্যারিঅন এ ছোট ট্রাভেল ভ্যাসলিন, লিপজেল রাখবেন, এটা দরকার হবে। ট্রানজিট এ কিছু কেনার আগে দেখবেন সেটা এলাউড কিনা ক্যারিঅন এ।
৪. লম্বা জার্নিতে পানি খাবেন, ওয়াশরুম ইউজ করবেন। চাইলে নিজের বোতল নিয়ে যাবেন। সিকিউরিটি চেক এর পর পানি ভরতে পারবেন। প্লেন এ বললে রিফিল করে দিবে। ডিহাইড্রেটেড হবেন না। নতুন জায়গায় যেয়ে হুট করে সিক হয়ে গেলে আকাশপাতাল একাকার লাগবে। প্লেন এর খাবার মেন্যু চাইলে আগেই দেখে নিতে পারেন। ট্রানজিট এ খেয়ে নিতে পারেন পছন্দ না হলে।
৫. ইমিগ্রেশন নিয়ে অহেতুক কিছু ভয়ভীতি প্রচলন আছে। এসব শুনবেন না। যতক্ষণ না আপনি কোন ক্রিমিনাল অথবা কোন নিয়ম ভঙ্গ করছেন, কেউ আপনাকে কোথাও আটকাবেনা। প্রয়োজনীয় সকল পেপার ডকুমেন্ট ক্যারিঅন এ রাখবেন।
৬. এয়ারপোর্ট এর এপ এবং এয়ারলাইন্স এর এপ নামায়ে নিবেন। ডিজিটাল যুগ চলে, আগে থেকেই অনেক ইনফরমেশন জেনে রাখবেন। ট্রানজিট এ কেমন ফ্যাসিলিটি পাবেন বা নিতে চান বা নেক্সট টার্মিনাল কীভাবে যাবেন, নোট করে নিবেন। মোটামুটি সময় থাকলে এক্সপ্লোর করবেন এয়ারপোর্ট, বসে থাকবেন না। যেকোনো প্রয়োজন এ সাহায্য চাইবেন ওখানের কারো কাছে। হোক নেক্সট টার্মিনাল বা ওয়াশরুম বা ফিল্টার -যেটাই লাগে।
** কোন কিছু ভুল হলে বলবেন, কারেকশন করে নিবো। কিছু মিসিং হলে কমেন্ট এ জানিয়ে দিবেন। Wishing you safe and happy travel

0 Comentarios