**Higher Study Series 27 - Luggage, Necessary items (which need to bring from Bangladesh) **
হা হা না দেওয়ার অনুরোধ থাকলো। মজা জিনিস কিন্তু এসবের অভাবে বা সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকের অনেক টাকা পয়সা গচ্চা যায়। তাই ই লিখা।
ব্লগটা USA এর জন্য লিখলেও সব দেশের জন্যই ফলো করতে পারেন। প্রায় একই process।
**Luggage কই কিনবেন কত সাইজ?**
আপনি 20"–24"–28" এই তিন সাইজের নিতে পারেন। কারণ একটার ভিতর আরেকটা ঢুকানো যায়। 4" gap এ কিনলেই এটা পারবেন। আর 20" টা কেবিনে নেওয়ার জন্য। আর চাইলে দুটোই 28" নিতে পারেন। আমি দুটো 28" ই নিতে বলল। কারণ অনেক কিছু ধরবে। আর অবশ্য অবশ্যই President নিবেন। লোকাল ব্রান্ড নিবেন নাহ কারণ হালকা হওয়ার কারণে ভেঙে যায়। আর Samsonite, American Tourister এসব বাংলাদেশে পাওয়া গেলেও আকাশ ছোঁয়া দাম।
**কই থেকে কিনবেন?**
President Luggage Emporium (এরাই President এর জিনিস পত্র Import করে যত দূর শুনেছি আর কি)
14/B, Super ‘A’ Market, Baitul Mukarram, Dhaka — 1000
Phone: 02–41050773, 9571405
(এটা সাজেস্ট করলেও মডেল দেখে ১-২ টা দোকান দেখে দামা দামি করে নিতে পারেন। কিন্তু এদের চেয়ে কেউ কম দামে সেল করবে কিনা জানা নেই।)
Baitul Mukarram থেকে কিনতে বললাম কারণ এখানেই কম দামে পাবেন। বসুন্ধরা বা অন্য কোথাও রীতিমত গলা কেটে রেখে দিবে। আর অবশ্যই Light Weight Luggage নিবেন নাহ। দোকান দার বললেও। কারণ হালকা বলে ভেঙে যায়। কারণ আমাদের এয়ারপোর্ট অনেক ভদ্র।
**এবার লাগেজে বাংলাদেশ থেকে কি কি আনবেন?**
1. বদনা (হাসির হলেও এটা লাগবে অভ্যাসের কারণে)
2. শলার ঝাড়ু (ছোট করে কেটে নিয়ে আসতে পারেন)
3. বিছনা ঝাড়ার ঝাড়ু (কেটে লাগেজের সাইজে নিতে পারেন)
4. রান্নার সব মশলা (এখানে Walmart/Indian Store এ পওয়া যায়। তবে অনেকেই পছন্দ করে নাহ সেসব। আর বড় শহরে বাংলাদেশী ব্রান্ডের মসলাই পাওয়া যায়। তবে নিয়ে আসতে পারেন। কমপক্ষে ৬ মাসের জন্য।)
5. কাপড় চোপড় (নিজের ব্যবহার জন্য ১ বছরের (কারণ ১ বছর পর সবাই ই দেশে যায় বেড়াতে) সম পরিমাণ নিয়ে আসবেন। এখানে সব ই পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তবে মানে অনেক ভালো বাংলাদেশের চেয়ে।)
6. কাঁথা নিয়ে আসতে পারেন। যদি বদ অভ্যাস থাকে। এখানে $20 এর ভিতরই অনেক ভালো ও সুন্দর কম্বল পাওয়া যায়।
7. ঔষুধ (নিজের ব্যবহৃত সব ধরণের ঔষুধ। সারা দোকান তুলে না নিয়ে আসাই ভালো।)
8. Multiplug (নতুন Click এর ৫-৬ পোর্টের নিয়ে আসবেন। এটা এখানে Amazon এ পাওয়া গেলেও কয়েকগুণ দাম। আর এটা লাগে কারণ আমাদের বাংলাদেশী port এর ডিভাইস।)
9. Universal Adapter (এটা বাংলাদেশে বড় দোকানে/বসুন্ধরা তে Mostofa Mart এ পাওয়া যায়। না গেলে সমস্যা নাই। Amazon এ $10 এই পাওয়া যায়। লোকালে/walmart এ $2-$5 এও পাওয়া যায়।)
10. বাংলাদেশী বাঁশের লাকড়ি ব্যবহারের অভ্যাস থাকলে নিয়ে আসতে পারে। তারপর ডাল ঘুটনি। তবে এখানে কাঠের, প্লাস্টিকের সব ধরণের লাকড়ি পাওয়া যায়।
11. শুকনা মরিচ ভেজে ভেঙে একটা বয়ামে নিয়ে আসতে পারে। 250 mg max। ভর্তা খেতে কাজে লাগবে। Walmart এও এটা পাওয়া যায়।
12. Bedsheet নিয়ে আসতে পারেন। যদি ইচ্ছা হয়।
13. তবে কোন প্রকার তেল দয়া করিয়া লাগেজে তুলবেন নাহ। ফেটে গেলে সব জামা কাপড় সব শেষ হয়ে যাবে। Walmart এ সব ধরণের তেল পাওয়া যায়। কিছু কিছু জিনিস এক Store এ থাকলে Walmart.com এ অর্ডার করা যায়। আর কেবিনে নেওয়ার চেস্টা করলেও তা ফলে দিবে এয়ারপোর্টের সিকিউরিটি।
14. আর হ্যাঁ মাথার বালিশ!!! হা মজার হলেও কায়দা করে নিয়ে আসতে পারেন। এখানে খুব ই নরম বালিশ পাওয়া যায়। কিছুদিন আগে এক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান বালিশ নিয়ে এসে শিরোনাম হয়ে ছিলো। আসলে আমি ওর কষ্ট বুঝি ;P তাই হাসি নাই =D
আর বালিশ নিয়ে আসার বুদ্ধি হল হাতে করে। কেউ জিঙ্গাসা করলে বলবেন ফ্লাইটে পিঠের পিছনে দিব। আর এটা লাগেজে ঢুকায়ে স্পেস খাবেন নাহ।
15. ধর্মীয় গ্রন্থ, জায়নামাজ (এসব কেবিনে নিবেন)
এসব ছাড়া চাল, ডাল, খাতা, কলম, কসমেটিকস, ঘটি বাটি, থালা, গামলা এসব নিয়ে Luggage over weight করে আজাইরা টাকা দেওয়ার কোন মানে নাই। ওই টাকায় এখানে সব কিছু কিনতে পারবেন। এখানে Walmart এ $0.5 এ একটা সুন্দর প্লাস্টিকের থালা পাওয়া যায়। গ্লাসও $0.5 এ। আর কসমেটিকস বাংলাদেশের চেয়েও সস্তা এবং মানে হাজারগুণ ভালো।
আর আমার বিশ্ববিদ্যালয়ে আমার জন্য প্রতি সেমিস্টারে 500 page free print এর অপশন থাকে। আমি এই সেমিস্টারে 2 page print করছি!!!! আর কাগজ ল্যাবে পড়ে থাকে ব্যবহার করার লোক নাই!!
আর হা দা বটি খুব শখ হলে নিয়ে আসতে পারেন। তবে সত্যি ভাই চাকু, আর এখানকার Walmart এর দা জোশ। আমি নিজেও বটিতে কাটতাম নাহ কিছু বাড়িতে হাত কাটার ভয়ে। আর এখানে চাকু দিয়ে সব ফালা ফালা করে দেই।
আর যদি F1/F2 (Student) হন তাহলে ভুলেও মাংস, শুটকি, যে কোন প্রকার seed এসব লাগেজে তুলবে নাহ। নাহ! নাহ! খুব মারা খেতে শখ হলে এসব তুলে টেস্ট করতে পারেন। এমনকি আমি আচারও নিয়ে আসতে নিষেধ করব।
**প্রথম Walmart এ যেয়ে যা যা কিনবেন (১ জনের জন্য তবে ফ্যামিলি নিয়েও ফলো করতে পারেন)**
1. T-fal Easy Care Nonstick Cookware, Mulipot, 5.5 quart, Grey, B0884664 / Imusa 10Qt Charcoal Nonstick Stock Pot with Glass Lid and Steam Vent, Black — এটা সাজেস্ট করলাম কারণ একজন হলেও ৪-৫ দিনের খাবার এক সাথে রান্না করতে এটা লাগেই।
2. Mainstays 7 Piece Non-Stick Cookware Set Aluminium Mint, Dishwasher Safe — মোটামুটি সব কাজেই এটা কাজে দেয়।
3. Liquid Hand Wash
4. Dishwasher
5. Soft Toilet Paper
6. Chef Knife
7. 6-Cup Rice Cooker (6-cup ওরা লিখে রান্না করা অবস্থায়। আপনি 3 কাপ চাল রান্না করতে পারেন। এক জনের জন্য এটা যথেষ্ট। ফ্যামিলি থাকলে 10-cup+ এর সাইজে কিনা ভালো।)
8. Laundry Detergent
9. Tooth paste, shampoo, Soap সহ আরও কসকেমেটিক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
10. কিছু থালা বাসন, চাকু।
11. Non-Scratch Sponge — থালা বাসন মাজতে।
আর হ্যাঁ Walmart এ কিছু বেশি কিনলেও সমস্যা নাই। 30–90 দিন পর্যন্ত ওরা Return নেয়। আপনি Cash/Gift Card যেটা খুশিতে নিতে পারেন। আমি Cash/Gift Card এই নিতে উপদেশ দিব।
**এরপর আপনি যা খান তার একটা লিস্ট করে কিনা শুরু করতে পারেন। তাও একটা ডেমো আমারটা দিয়ে দিলাম।**
1. Vegetable Oil
2. Rice
3. Chicken, Beef (Walmart এ হালাল নাহ এসব)
4. Fish (Walmart থেকেই নিতেই পারেন)
5. Onion
6. Salt
7. Tea/Coffee
8. Sugar
9. Egg
10. Garlic paste, Ginger paste (ইচ্ছা আপনার। গোটাও কিনে paste বানাতে পারেন blinders এ যদি প্রচুর সময় থাকে!!)
11. Noodles
12. Green Chile
13. Fruits, Bread
14. Vegetables
Medium এ ঢুকতে না পারলে VPN use করুন। Medium এ আমার সব লিখা পাবেন এক সাথেঃ smsnobin77.medium.com
আজ এ পর্যন্তই। সামনের ব্লগটা লিখব হয়ত নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার পোস্টে Like, Comment, Profile Follow এসব করে আমার ব্লগ লেখায় উৎসাহ দিতে পারেন। আর আমার সব লেখা একসাথে পেতে #smsnobin77_higher_study দিয়ে সার্চ করতে পারেন Facebook এ।
***S M Sarwar Nobin***
***MS Student (Computer Science) and Graduate Research Assistant,***
***University of Texas Rio Grande Valley, Texas, USA***
শুভ কামনা
সকল উচ্চশিক্ষা প্রার্থীদের।
#smsnobin77_higher_study
Photo Source: Stratman2 (Flickr)

0 Comentarios