আমরা যারা দেশে থাকতেই বাসা খোঁজার চেষ্টা করি তারা অনেক সময় ভিন্ন একটা দেশে বাসা খোঁজা নিয়ে নানান রকম চিন্তা করি। কারন এদেশে সবকিছুই Legal Agreement এর মাধ্যমে হয় যা আমাদের দেশের প্রেক্ষাপট থেকে অনেকাংশে আলাদা। তাই আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য শেয়ার করছি যা নতুন শিক্ষার্থীদের কাজে আসতে পারে।
1) প্রথমেই কিভাবে বাসা খুঁজব? বাসা খোঁজার খেত্রে প্রথমে আমরা এপার্টমেন্ট রেন্ট সম্পকিত বিভিন্ন ওয়েবসাইট যেমন: apartment.com, zillow.com, etc. তে ফিল্টার অপশনে 1 বেড/ 2বেড অথবা যেরকম চাই তা অপশন দিয়ে খুঁজতে পারি। পাশাপাশি ফেইসবুকে university এর unofficial হাউজিং গ্রুপ গুলোতেও অনেকে sublease, sublet, সম্পর্কে পোস্ট দিয়ে থাকেন।
এখানে সাবলিজ বলতে কেউ একজন যদি হাউজিং কোম্পানি বা landlord এর সাথে তার Lease Agreement অনুযায়ী চুক্তি শেষ হওয়ার আগে তার চুক্তি ভাংতে চান তাহলে ওই বাসাটিতে আরেকজন নতু্ন রেন্টি খুঁজে দিতে হয়। এর ব্যতিক্রম হলে তাকে চুক্তির শেষ পর্যন্ত ভাড়া দিয়ে যেতে হবে।
আর সাবলেট হচ্ছে একই বাসায় ভাড়া দিতে হবে শুধু নিজের রুম এবং ইউটিলিটির জন্য। আমার ব্যাক্তিগত ভাবে সাবলেট সমন্ধে অভিজ্ঞতা না থাকায় শুধু সাবলিজ নিয়েই বলছি।
2) বাসা পাওয়া গেলে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি বাসায় কি কি ইউটিলিটি দেয়া থাকবে আর কি কি আমাকে দিতে হবে। বেশিরভাগ বাসাতেই রেন্ট এর সাথে water, sewer, trash included থাকে। তবে অনেক বাসায় ইন্টারনেট, টিভি নেটওয়ার্কও থাকে। আবার প্রাইভেট মালিকানা বাসা হলে সবগুলো নিজেকে দিতে হতে পারে। জরুরী হচ্ছে এয়ার কন্ডিশন/হিটার (গ্যাস/ইলেকট্রিক), চুলা (গ্যাস/ ইলেকট্রিক), ওয়াশার/ড্রাইয়ার, ওয়াশিং মেশিন, পার্কিং এগুলো দেখা। স্বাভাবিকভাবেই গ্যাস হলে ইলেকট্রিক বিল অনেক কমে আসে।
এছাড়াও গুগল রেটিং, ক্যাম্পাস থেকে দূরত্ব, যাতায়াত, আশেপাশের পরিবেশ বা এপার্টমেন্ট এর সাথে কি কি সুযোগ- সুবিধা তা দেখতে হবে। শুরুতে যেহুতু প্রাইভেট কার থাকে না তাই বাসার আশেপাশে বাস সার্ভিস + গ্রোসারি স্টোর খুব কাজে দেয় । এসব তথ্য বাড়ি ভাড়া ওয়েবসাইটে উল্লেখ থাকে। এরপরেও অনেক সময় এপার্টমেন্ট সম্পর্ক এতদুর থেকে সব জানা সম্ভব হয় না। এই ব্যাপারে সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজ থেকে যা সম্ভব গুগল করে তারপর এখানে যারা আগে এসেছেন তাদের থেকে তথ্য নিলে। কারন একবার Lease Agreement সাইন করে ফেললে তা থেকে বের হওয়া নতুন বাসা খোজা সেমিস্টার চলাকালে কঠিন হয়ে যায়।
3) বাসায় উঠতে হলে আপনাকে 1-month রেন্ট এবং সিকিউরিটি money জমা একবারে দিতে হবে। এই সিকিউরিটি money এমাউন্ট বিভিন্ন হাউজিং এ বিভিন্ন রকম হয়ে থাকে। আমার যেহুতু সাবলেট সম্পর্ক অভিজ্ঞতা নেই তাই শুধু সাবলিজ নিয়েই বলছি। সাবলিজ নেয়ার সুবিধা- অসুবিধা 2 টাই থাকে।
অসুবিধাটা আগে বলি আপনার বাসা সম্পূর্ণ নতুনভাবে পাবেন না। যেমন দেয়ালের রং, কার্পেট আগের টাই থাকবে। বাসায় কোন মডিফিকেশন করতে পারবেন না। সুবিধা হলো বাসার ভাড়া একই এলাকার অন্য বাসা যা নতুনভাবে লিজ দেয়া হয়েছে তার থেকে কিছুকম থাকবে। তবে এক্ষেত্রে আপনি যাদের থেকে বাসা সাবলিজ নিবেন তারা নিজ দায়িত্ব থেকে বাসা সম্পূর্ণ ক্লিন করে দিয়ে থাকেন। কারন আপনাকে সাবলিজ হলেও বাসা বুঝে নিতে হবে Landlord অথবা কোম্পানি থেকে। তারা ইন্সপেকশনের পরে আপনাদেরকে জানাবেন damage fee কত। এই damage fee ছোট/বড় এমাউন্ট যাই আসুক অবশ্যই তা আগের রেন্টি দিবেন। এতে নতুন ব্যক্তি যে বাসাটি নিবেন তাকে কোন যুক্তিতেই বাসা ক্লিন করেছি বলে পুরাতন রেন্টি তার damage fee চাপিয়ে দিতে পারেন না।
4) আপনি যেহুতু দেশ থেকে প্রথম আসবেন আপনাকে বুঝানো হতে পারে এই damage fee তো এখন দিতে হবে না আর তারা আপনার জন্য বাসা ক্লিন করিয়েছেন আর আপনি যখন থাকবেন তখন আরো নতুন damage হবে যা শেষে একবারে আপনার সিকিউরিটি ডিপজিট থেকে কেটে রাখা হবে। জেনে রাখবেন তখন আসলে আপনাকে 2 জন এর damage fee টাই দিতে হবে। তাই এই বিষয়ে লিজ সাইন করার আগে নিজেরটা খেয়াল রাখবেন।
5) আর হ্যাঁ, সিকিউরিটি ডিপোজিট যা দিবেন আপনি বাসাতে minor damage এর জন্যও Landlord/ Housing company আপনাকে চার্জ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটা কখনো ফেরত দেয় না। তবে কিছু হাউজিং কোম্পানি এব্যাপারে বিশেষ খ্যাতি অর্জন করলে তাদের থেকে রেন্ট না করাই ভালো।
6) লিজ সাইনের আগে যখন আপনাকে হাউজ ইন্সপেকশনে আনা হবে বাসার সম্পূর্ণ ভিডিও রাখবেন যাতে বাসা ছাড়ার সময় আপনাকে ওহেতুক কোন charge না করে।
7) লিজ নেয়ার সময় অবশ্যই আপনার নাম যেন লিজ এ থাকে এটা খেয়াল রাখবেন। কারন সাবলিজ এ প্রিভিয়াস রেন্টীর তথ্য ও থাকে এবং কোন কারনে ভুলবশত আপনার নাম না থাকলে আপনি Legally ওই বাসার রেসিডেন্ট হবেন না।
আমার ক্ষেত্রে আগের রেন্টী তার Damage fee টা দেননি এবং আমি এই অবস্থায় বাসা নিতে না চাইলে আমাকে ম্যানেজারের সামনে বলেছিলেন বাসা এইভাবে না নিলে বাসা handover হবে না এবং আমাকে নতুন ভাবে বাসা দেখতে হবে। স্বাভাবিকভাবেই আমরা ওই অবস্থায় বাসা না পেলে কি করব ভেবে লিজ সাইন করেছিলাম।
আরো একটি বিষয় আপনি বাসা হ্যান্ডওভার এর ডেইটটা খুব ভালোভাবে জেনে নিয়ে আসার প্ল্যান করবেন। শুধু মুখের কথা নয় বার বার এন্সিউরিটি নিবেন সরাসরি অফিস থেকে জেনে নিয়ে কবে বাসায় উঠতে পারবেন। আমার সময়ে আমি যাদের থেকে সাবলিজ নিয়েছিলাম তাদের সাথে বার বার কথা বলে ticket করেছিলাম কারন আমাদের ইউএসএতে যে শহরে এখন থাকি সেখানে পরিচিত কেও ছিল না। তাদের সাথে কথা বলে এবং অফিসে যোগাযোগ করে টিকেট করার পরেও প্ল্যান অনুযায়ী বাসা পেতে দেরি হয় আর ওইদিকে আমার থাকার জায়গা ম্যানেজ হচ্ছিল না বলে আমাদের 2 জন এর জন্যে $300 বেশি দিয়ে টিকেট চেইঞ্জ করতে হয়েছিলো।
আশা করি আমার অভিজ্ঞতা আমার মত অনেকে যারা প্রথম বারের মত ভিন্ন দেশে আসবেন তাদের কাজে দিবে।

0 Comentarios